প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের জের! হজ যাত্রায় গিয়ে প্রাণ হারালেন ৯০ জন ভারতীয়, মক্কায় মৃত্যু সংখ্যা ছাড়াল ৬০০-এর বেশি

Indian Hajj Pilgrims died in Mecca: বেড়েই চলেছে হজ যাত্রায় গিয়ে মৃত্যুর সংখ্যা। গত রবিবার পর্যন্ত তথ্য মিলেছিল, হজ যাত্রায় গিয়ে মৃত্যু হয়েছে ৫৫০ জন তীর্থযাত্রীর। এবার সেই সংখ্যা ছাড়াল ৬০০। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৯০ জন ভারতীয় (Indian Hajj Pilgrims died in Mecca)। প্রবল গরম ও তাপপ্রবাহের কারণে ঘটছে মৃত্যু, এমনটাই খবর।

সৌদি আরব প্রশাসন সূত্রে খবর, এই বছর হজ যাত্রীদের মধ্যে বয়স্কদের সংখ্যা অনেক বেশি। বয়স্ক মানুষরা এত বেশি গরম ও তাপপ্রবাহ সহ্য করতে পারছেন না। সেই কারণেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। একনাগাড়ে চলছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে ৬৪৫ জন হজযাত্রীর মৃত্যুর খবর মিলেছে এখনও পর্যন্ত। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Indian Hajj Pilgrims died in Mecca)

গত ৩০ বছরে হজ যাত্রায় গিয়ে কম মৃত্যুর ঘটনা ঘটে নি। প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কখনও তীর্থযাত্রীদের, তো কখনও আবার তাঁবুতে আগুন লেগে মৃত্যু হয়েছে অনেক তীর্থযাত্রীর। জানা গিয়েছে, এই বছর হজে যাত্রা করেছেন প্রায় ১৮ লক্ষ তীর্থযাত্রী। এদের মধ্যে ১৬ লক্ষই বিদেশী। ভারতীয় ছাড়াও (Indian Hajj Pilgrims died in Mecca) হজ যাত্রায় মৃত্যু হয়েছে ৩২৩ জন মিশরবাসীর। রয়েছে ৬০ জন জর্ডনের বাসিন্দাও। প্রায় ২০০০ জন তীর্থযাত্রীর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

 গত শুক্রবার থেকে শুরু হয়েছে হজ যাত্রা। এরপর থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত সোমবার ছিল ঈদ। সেদিন সৌদি আরবের তাপমাত্রা পৌঁছে যায় ৫১.৪ ডিগ্রি সেলসিয়াসে। এমন গরম সহ্য না করতে পেরেই তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে খবর। দিনদিন সৌদি আরবের তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে আগামিদিনে হজ যাত্রা যে আরও কঠিন হতে চলেছে, তা বেশ স্পষ্ট।

হজ যাত্রীরা মনে করেন, পথ যত বেশিই দুর্গম হোক না কেন, পুণ্য অর্জন করার জন্য সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে হজে যেতেই হবে। সৌদি আরব প্রশাসনের তরফে বারবার গরম নিয়ে সতর্ক করা হয়েছে। সমস্ত তীর্থযাত্রীদের ছাতা ব্যবহার করতে বলা হয়েছে। রোদ থেকে দূরে থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু তা সেই সতর্কবার্তায় যে অনেকেই আমল দেন নি, তা মৃত্যুসংখ্যা থেকে বোঝাই যাচ্ছে (Indian Hajj Pilgrims died in Mecca)

RELATED Articles