জেলবন্দি জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ ব্যক্তির থেকে টাকা নিয়েই হিন্দি ছবি? রেশন দুর্নীতি মামলায় ইডির জেরার মুখে ঋতুপর্ণা

Rituparna Sengupta took money from close to Jyotipriya Mallick: রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। গতকাল, বুধবার ইডি দফতরে হাজিরা দেন তিনি। প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে (Rituparna Sengupta took money from close to Jyotipriya Mallick)। ইডি দফতরে কী কী প্রশ্নের মুখোমুখি হতে হল ঋতুপর্ণাকে?

রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়েই ঋতুপর্ণার নাম উঠে আসে। ইডি আধিকারিকরা জানতে পারেন, দুর্নীতি বেশ কয়েক লক্ষ টাকা একটি সংস্থায় ঢুকেছে (Rituparna Sengupta took money from close to Jyotipriya Mallick)। আর সেই সংস্থা আসলে ঋতুপর্ণা সেনগুপ্তের। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছিল অভিনেত্রীকে।

প্রথম দু’বার হাজিরা এড়ালেও গতকাল, বুধবার ইডি দফতরে হাজিরা দেন অভিনেত্রী। জানা গিয়েছে, ঋতুপর্ণা ইডি আধিকারিকদের নথি দিয়ে দাবী করেছেন, ২০১৩ সালে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে ৬০ লক্ষ টাকা ঢুকেছিল তাঁর সংস্থায় (Rituparna Sengupta took money from close to Jyotipriya Mallick)। তিনি এও দাবী করেন যে ২০১৫ সালে তিনি ২০ লক্ষ টাকা ফেরত দিয়ে দিয়েছেন।  

জানা গিয়েছে, একটি হিন্দি ছবি তৈরি করার জন্য ঋতুপর্ণার সংস্থায় ঢুকেছিল সেই টাকা (Rituparna Sengupta took money from close to Jyotipriya Mallick)। অভিজিৎ দাস নামে এক ব্যক্তির থেকে টাকা নেন অভিনেত্রী। সেই অভিজিৎ দাস আবার রেশন দুর্নীতি কাণ্ডে জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। সেই কারণেই তলব করা হয় অভিনেত্রীকে। তবে সেই হিন্দি ছবি তৈরির পর সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও কোনও অজ্ঞাত কারণে তা মুক্তি পায়নি।

সূত্রের খবর, গতকাল, বুধবার ইডি দফতরে নিজের ও সংস্থার সমস্ত  নথি, ছবি তৈরির চুক্তিপত্র, টাকা ফেরত দেওয়ার নথি, নানান ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta took money from close to Jyotipriya Mallick)। এদিন জিজ্ঞাসাবাদ পর্বের পর বাইরে বেরিয়ে এসে অভিনেত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “কিছু নথি চাওয়া হয়েছি, সেগুলো দিয়েছি। ওরাও সহযোগিতা করেছে, আমিও সহযোগিতা করেছি। এর থেকে বেশি এখন আর কিছু বলতে পারব না”। 

RELATED Articles