এক লহমায় ভালোবাসা পরিণত হল ঘৃণায়, রাইকে ছেড়ে চলে গেল অনির্বাণ, শুরুর আগেই শেষ রাই-অনির্বাণের সংসার? 

Today’s Episode of Mithijhora: জি বাংলার ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora) দর্শকদের মন জয় করে চলেছে প্রতিনিয়ত। এই ধারাবাহিকটি রাই, নীলু ও স্রোতের জীবনের নানা উত্থান-পতনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে (Today’s Episode of Mithijhora)। রাইয়ের কোন বন্ধু এসে একটি গিফট দিয়ে গেছে। অনির্বাণ গিফটটার প্রতি কৌতুহল, তাই রাই অনির্বাণকে গিফটি খুলতে বলে।

ধারাবাহিকে (Mithijhora) দেখা গেছে, গিফটি খোলার পর অনির্বাণ স্তব্ধ হয়ে যায়। গিফটে রাই এবং শৌর্যের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। এই দেখে অনির্বাণ রাগের বশে রাইকে নানা কথা শোনায় এবং তার প্রতি অবিশ্বাস তৈরী হয়। এক নিমেষে তাদের মধ্যে একটি তীব্র অবিশ্বাসের সম্পর্ক তৈরী হয়। রাই এই ছবিগুলি দেখে ভয় পেয়ে যায়, কাঁদতে থাকে। অনির্বাণকে জানায় যে সে জানে না কেন কেউ এমন ছবি পাঠিয়েছে এগুলো সত্যি নয়। তবে অনির্বাণ রাগে ঘৃণায় ফুঁসতে থাকে রাইয়ের ওপর।

ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাবে (Today’s Episode of Mithijhora), রাই কথা বলতে চাইলেও অনির্বাণ তাকে দূরে সরিয়ে দেয়। রাগের বশে কার্যত রাইকে ঠেলে দিয়ে, চলে যায় অনির্বাণ। অনির্বাণ ভুল বুঝতে থাকে রাইকে। এতদিনের জমানো ভালোবাসা এক নিমিষে ঘৃণায় পরিণত হয়। এমনকি শৌর্যের সাথে রাই ঘনিষ্ঠ ছিল, এ ব্যাপারে কেন রাই জানায়নি তা নিয়ে দোষারোপ করতে থাকে। এদিকে সকাল নটা বেজে গেলেও রাই অনির্বাণ ঘর থেকে বের হচ্ছে না দেখে মা-বাবা ভাবতে থাকে যে এখনো কেন ওঠেনি তারা (Today’s Episode of Mithijhora)

রাইয়ের বাড়িতে, নীলু যে কোন ছলা কৌশলে ও বাড়িতে ফোন করার কথা বলছে। সকাল থেকে রাই একবারও ফোন করেনি। নীলু বুঝতে পারছে না এখনো ঘটনাটি ঘটেছে কিনা। ভাবতে থাকে যে নিশ্চয়ই এতক্ষণে ওই গিফটটা খোলা হয়ে গিয়েছে, নয়তো সকাল থেকে রাইয়ের একবার ফোন চলে আসতো এ বাড়িতে। রাইয়ের বৌদি নীলুকে বলে, যে তুমি বারবার ফোন করতে বলছ, তুমি ফোন করে দেখো না (Today’s Episode of Mithijhora)

উল্লেখ্য, অনির্বাণের মা বাবা সকালে জল খাবার খেতে বসেছে সে সময় রাই সেখানে উপস্থিত হয়। তাকেই সকলে জিজ্ঞেস করে যে অনির্বাণ এখনো ঘুম থেকে উঠেছে কিনা। এদিকে রাইয়ের মুখ থেকে কোন কথা বেরোয় না। কেউ বলে অনির্বাণ অফিসে চলে গিয়েছে, আবার কেউ বলে হয়তো মর্নিং ওয়ার্কে। কিন্তু কেউ কিছু জানে না রাইয়ের চোখ মুখ দেখে বোঝা যায়, ওর উপর দিয়ে কোন ঝড় বয়ে গিয়েছে (Today’s Episode of Mithijhora)

রাই ঘরে চলে যায়। পিছন পিছন আসে অনির্বাণের বোন। রাইকে বলে যে তুমি সত্যিই জানোনা দাদাভাই কোথায় গেছে। রাইয়ের চোখে মুখে স্পষ্ট সে সারারাত ঘুমাইনি। রাই-অনির্বাণকে খুঁজতে স্টাডি রুমে চলে যায়। সেখানে গিয়েও খুঁজে পায়না অনির্বাণকে। সেখানে গিয়ে দেখতে পায় অনির্বাণ একটি চিঠি লিখেছে রাইয়ের জন্য। রাই চিঠি পড়তে থাকে, তবে কি সবকিছু ছেড়ে দূরে চলে গেছে অনির্বাণ ? কি হতে চলেছে আগামী পর্বে, জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি (Today’s Episode of Mithijhora)

RELATED Articles