স্বাধীনতা 76 তম বর্ষে পড়লেও এখনো কাশ্মীরি পণ্ডিতদের ওপর বর্বরতা কমেনি। কাশ্মীরি পণ্ডিতের অত্যাচারের দৃশ্য ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায় দেখা গেছে। সম্প্রতি সপিয়ানে সন্ত্রাসীদের গুলিতে নিহত কাশ্মীরি পন্ডিত সুনীল কুমার খুনের ঘটনা তীব্র প্রতিক্রিয়া জানালেন অভিনেতা ভরত কল।
কলকাতা টলিউড এই অভিনেতা নিজেও একজন কাশ্মীরি পন্ডিত। সংবাদমাধ্যমের কাছে সুনীল কুমার খুনের ঘটনায় মনের কষ্ট আর ক্ষোভ উগরে দিয়েছেন ভরত কল। খুন হচ্ছেন একের পর এক কাশ্মীরি হিন্দু পণ্ডিতরা।
সংবাদমাধ্যমকে ভরত কল জানিয়েছেন, গত দু’ বছরে কাশ্মীরি পন্ডিতদের খুনের ঘটনা বেড়েছে। তিনি এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের করা হস্তক্ষেপ চেয়েছেন। এমনকি কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন কাশ্মীরে প্রায় পাঁচ হাজারের মতো কাশ্মীরি পন্ডিতের পোস্টিং যাতে জম্মুতে করা হয়।
তিনি বলেন, নিজের জায়গাতেই কাশ্মীরি পন্ডিতরা সুরক্ষিত নন তাই অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাইছেন। গত মঙ্গলবার কাশ্মীরে, পন্ডিত সুনীল কুমার নাথকে খুন করে জঙ্গিরা। ওঁর বাড়ি ছিল সোপিয়ানের ছোটিগাঁও গ্রামে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!