ষষ্ঠীর সাজে ঋত্বিকা, লাল সাদা লেহেঙ্গাতে মন কাড়লেন নেটিজেনদের

সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি খুব যে লক্ষ্য করা যায় তা নয়, কিন্তু বিশেষ বিশেষ দিনে নিজের অনুরাগীদের ভালোবাসা জানতে ভোলেন না ঋত্বিকা। টলিউডে ঋত্বিকা বেশ জনপ্রিয় মুখ। ইতিমধ্যেই নিজের একটা পাকা জায়গা বানিয়ে নিতে পেরেছেন দর্শকদের মনে। বিভিন্ন সময় তার বিভিন্ন ফটোশুটের ছবি সাড়া ফেলে দেয় নেটদুনিয়ায়। অল্প বয়সেই বেশ নাম করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সম্পূর্ণ দেশি অবতারে দর্শকদের সামনে এলেন তিনি। মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে পুজোর আনন্দ ভাগ করে নিলেন সকলের সঙ্গে। লাল-সাদা লেহেঙ্গাতে আরও বেশী মোহময়ী হয়ে উঠেছে সে। এই ছবি শেয়ার করতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পুজোর দিনে তার এই সাজ নজর কেড়েছে নেটজনতার।

সম্প্রতিই শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর প্রযোজনায় দুর্গা পুজো নিয়ে মুক্তি পেয়েছে একটি গান ‘দুগগা এলো’। এই গানে অন্যান্য অভিনেত্রীদের সঙ্গে অংশগ্রহণ করেন ঋত্বিকাও। সেখানে লাল রঙের ড্রেসে ভালো মানিয়েছে তাকে।

নিজের রূপ ও আকর্ষণীয় বৈশিষ্ট্যের জন্য বরাবরই প্রশংসা কুড়িয়ে এসেছেন ঋত্বিকা। প্রধানত শিশুশিল্পী হিসেবেই ঋত্বিকা তার অভিনয় জীবন শুরু করেন। ১০০% লাভ ছবিতে কোয়েল মল্লিকের বোনের চরিত্র দিয়ে তার অভিনয় যাত্রার শুরু। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। ‘শাহজাহান রিজেন্সি’ ছবিতে তার অভিনয় বিশেষ প্রশংসনীয়। সম্প্রতি ‘দাগালতি’ নামের একটি তামিল ছবিতেও অভিনয় করেছেন ঋত্বিকা।

 

View this post on Instagram

 

Life getting started with the #new #normal #hair #beauty #staysafe #livesafe #lifeisbeautiful

A post shared by Rittika Sen (@rittika_sen) on

RELATED Articles