কাশ্মীর ফাইলসকে নিয়ে কৌতুক! তোপের মুখে অক্ষয়-পত্নী টুইংকেল খান্না

সম্প্রতি মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা দ্য কাশ্মীর ফাইলস। সিনেমার বিষয়বস্তু মন ছুঁয়ে গিয়েছে সিনেমা সমালোচক এবং দর্শকদের। সম্প্রতি এই সিনেমা নিয়ে মন্তব্যের জেরে দর্শকদের আক্রোশের মুখে পড়লেন অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী এবং অভিনেত্রী টুইংকেল খান্না। টুইংকেল সম্প্রতি এই সিনেমাকে নিয়ে একটি কৌতুকপূর্ণ মন্তব্য করেন। এর পরেই নেটিজেনদের ক্ষোভের শিকার হতে হয়।

টুইংকেল নিজের কিছু মজার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন যে একটি প্রশাসকের অফিস একটি বৈঠকে তাকে বলা হয় যে কাশ্মীর ফাইলসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতিমধ্যে অনেক নতুন সিনেমার নাম রেজিস্টার করা হয়েছে। যেহেতু বড় বড় শহরগুলির নাম নিয়ে ইতিমধ্যে সিনেমা হয়েছে তাই এখন আন্ধেরি ফাইল, দক্ষিণ বোম্বেরর মতো নামও তৈরি করা হচ্ছে। তিনি ভাবছেন তাঁর সহকর্মীরা এখনও কীভাবে নিজেদের চলচ্চিত্র নির্মাতা হিসেবে দাবি করতে পারেন। নাকি এই সমস্ত ফাইলিং দিয়ে তাঁরা আসল জাতীয়তাবাদী মনোজ কুমারের মতো কেরানিতে পরিণত হয়েছেন, এই প্রশ্ন রেখেছেন টুইংকেল খান্না।

এখানেই শেষ নয়। নায়িকা আরো বলেন যে তাঁর মা তাঁর নৈশভোজে আমন্ত্রণ জানান এবং সেখানে যখন তিনি নিজের নাতনির সঙ্গে খেলা করছিলেন সেসময় টুইংকেল তাঁকে জানান যে তিনি কাশ্মীর ফাইলস ঝড়ে গা ভাসিয়ে একটি নতুন নাম তৈরি করেছেন। নেইল ফাইল নামক সিনেমা বানাতে চান তিনি। একটি ভয়ঙ্কর ম্যানিকিউর নিয়ে তৈরি করা হবে সেই সিনেমা। নায়িকার এই মন্তব্যের পরেই ধেয়ে আসে একরাশ কুমন্তব্য। একজন বলেছেন তাঁর পরিবারের কেউ থাকলে তিনি বিষয়টি বুঝতে পারতেন। আবার একজন লিখেছেন বচ্চন পান্ডে সিনেমার সাফল্যের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই সিনেমা তাই এমন মন্তব্য।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles