বৌ হলে উর্মির মত হও, গুনগুনের মত নয়! সোশ্যাল মিডিয়ায় উঠল জোর দাবি

এই পথ যদি না শেষ হয় বনাম খড়কুটো, দর্শকদের মধ্যে এই ঠাণ্ডা লড়াই চলছে সবসময়। তবে গুনগুন থেকে উর্মিকে বেশি পছন্দ দর্শকদের।শেষ দু সপ্তাহে টি আর পি তালিকা সেই কথা মনে করিয়ে দিয়েছে।

এমনিতেই এই দুটি ধারাবাহিকের মধ্যে মিল বেশ কিছুটা চোখে পড়েছে দর্শকদের মধ্যে। গুনগুন উর্মি দুজনেই বড়লোক বাড়ির মেয়ে।মধ্যবিত্ত পরিবারের বিয়ে হওয়ায় দুজনেই মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে।ঊর্মির জীবনে সতীন আছে রিনি, তেমনি গুনগুন নিজের সংসারে সতীন হিসেবে আছে তিন্নি দিদি।

ধারাবাহিকের শুরু থেকেই দেখা যাচ্ছে সাত্যকি কে বেশ ভালোবাসে রিনি, এদিকে সৌজন্য নাম নিয়ে সিঁদুর পড়ছে তিন্নি। যদিও দর্শকরা এই বিষয়টা একেবারেই ভালো চোখে নেয়নি।

এর মাঝে সোশ্যাল মিডিয়া থেকে একটি মিম ভাইরাল হয়।যেখানে দেখা যাচ্ছে ঊর্মি আর গুনগুনের দুটি ছবি দিয়ে স্পষ্ট করা হয়েছে, কেন সতীন-কে হ্যান্ডেল করবার মামলায় গুনগুন থেকে অনেক বেশি এগিয়ে ঊর্মি।বৌ হলে উর্মির মত হও, গুনগুনের মত নয়! সোশ্যাল মিডিয়ায় উঠল জোর দাবি

তিন্নি আর সৌজন্য ঘনিষ্টতা দেখে যখন কেঁদে ভাসাচ্ছে গুনগুন সেখানে বরের পাশে রিনিকে দেখলে ব্যাট নিয়ে মারতে দৌড়ায় সে। নেট নাগরিকদের দাবি ‘বরের সাথে অন্য মেয়ে দেখলে গুনগুন নয়, ঊর্মি হও’। আর সেইজন্যই সবার মত, ‘ঊর্মি বেস্ট’।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles