কোনো মেকআপ ভিডিও নয়, এবার অন্যরকমের পোস্ট দিলেন জুন আন্টি উষসী! পড়ে নিন বিস্তারিত

দেখতে দেখতে এক বছর পার করে ফেলল যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন। এবার সেই উপলক্ষ্যেই ফেসবুকে হ্যাপি বার্থডে শ্রমজীবী ক্যান্টিন লিখে পোস্ট করলেন জুন আন্টি।

আজ শ্রমজীবী ক্যান্টিনের ঠিক এক বছর পূর্ণ হল। সেই উপলক্ষে এবার ফেসবুকে পোস্ট দিলেন জুন আন্টি উষসী চক্রবর্তী। আগের বছর থেকেই দিনে উষসীর উদ্যোগে এবং আরো কিছু মানুষের সহায়তায় যাদবপুর এবং বিজয়গড়ে খোলা হয়েছিল শ্রমজীবী ক্যান্টিন।যেখানে প্রতিদিন দুপুরে মাত্র কুড়ি টাকার বিনিময় কখনো পোলাও-মাংস আবার কখনো সাধারণ মিল খাওয়ানো হয়েছে।

এই উদ্যোগে সামিল হয়েছেন অনেক মানুষ। মূলত ক্রাউডফান্ডিং করেই এই উদ্যোগ চালানো হয়। যিনি এই ক্যান্টিনের রান্না করেন সেই মহিলা রাঁধুনি লকডাউনে কাজ হারিয়েছিলেন, এমনটাই নিজের পোস্টে লিখেছেন উষসী।

উষসীর বাবা প্রয়াত সিটু নেতা শ্যামল চক্রবর্তী সেই সময় জীবিত ছিলেন। উষসী এই পোস্টে লিখেছেন যে তাঁর উদ্যোগ দেখে তাঁর বাবা বলেছিলেন যে, মেয়ে এতদিনে কিছু কাজের কাজ করলো।

উষসীর এই পোস্ট এখন ভাইরাল। পর্দায় ভিলেনের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তিনি একজন সুপার ওম্যান এরকমটাই লিখছেন তার অনুরাগীরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles