দুর্ঘটনার কবলে সাবিত্রী চট্টোপাধ্যায়, চোটের কারণে শয্যাশায়ী বর্ষীয়ান অভিনেত্রী, শারীরিক অবস্থা কেমন রয়েছে তাঁর?

বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। তিনি নাকি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এই খবরে তার অনুরাগীদের মনে উৎকণ্ঠা। অভিনেত্রের বয়স এখন ৮৭ বছর। বয়সকে হার মানিয়ে দাপটের সাথে কাজ করে চলেছেন। গত কয়েক মাসে নাতনি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ডিভোর্সের খবরে বিচলিত হয়েছেন অভিনেত্রী। পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ও তার ছেলে ওশের সঙ্গেই এখন থাকেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)।

অভিনেত্রীর শারীরিক অবস্থা ভালো নয় তাই প্রশ্নই ধারাবাহিকে চূড়ান্ত হওয়ার পরেও অভিনয়ে‌ যোগ দিতে পারলেন না। কথা ছিল, লীনা গঙ্গোপাধ্যায়ের রোশনাই ধারাবাহিকে অভিনয় করবেন সাবিত্রী (Sabitri Chatterjee)। ও মাধবী। একজনকে দাদাভাইকে দেখা গেলেও অন্যজনকে দেখা যায়নি। বয়সের জন্য অল্পতেই অসুস্থ হয়ে পড়েন সাবিত্রী দেবী (Sabitri Chatterjee)। জানা গেছে, এই বর্ষীয়ান অভিনেত্রীর (Sabitri Chatterjee)। সিওপিডির সমস্যা রয়েছে। ফুসফুসের অবস্থাও তেমন ভালো না। টানা এক মাস বাড়িতেই ছিলেন। তবে অভিনয়ের টানেই এর মেগায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

রোশনাইতে কাজ না করার প্রসঙ্গে সবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) জানান, “লুক টেস্টের পরেও কাজে যোগ দিতে পারিনি। আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাড়িতে পড়ে গিয়েছিলাম। পায়ে চোট লেগেছে, হাঁটতে অসুবিধা হচ্ছে। সুস্থ হয়ে তবে রোশনাইয়ের সেটে ফিরব।”

নিউ আলিপুরের রাস্তার উপর সাবিত্রী চট্টোপাধ্যায়ের (Sabitri Chatterjee)। বাড়ি। তিনতলার ঘরে থাকেন তিনি। শারীরিক অবস্থা সাথ না দিলেও লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফেরার অপেক্ষা করছেন বর্ষীয়ান অভিনেত্রী। কুসুমদোলা ধারাবাহিকে পর লীনা গঙ্গোপাধ্যায় ফের এই মেগায় সাবিত্রী-মাধবীকে একসাথে মেলাতে চেয়েছিলেন। লীনা গঙ্গোপাধ্যায়ের রোশনাই ধারাবাহিকে লিড রোলে অভিনয় করছেন শন ও অনুষ্কা। এই ধারাবাহিকে টলিপাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রীদের দেখা যায়। এই ধারাবাহিকে রয়েছেন সুদীপ-উষসীও।

উল্লেখ্য, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ঠাকুমা মাধবীলতা দেবীর ছোট বোন সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। পিঙ্কির মাসিঠাম্মি সাবিত্রী। কাঞ্চনের সঙ্গে সম্পর্কে চিড় ধরার পর থেকেই সাবিত্রীর সঙ্গেই থাকেন পিঙ্কি ও তাঁর ছেলে ওশ। শ্রীময়ী-কাঞ্চনের বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে সাবিত্রী (Sabitri Chatterjee)। মন্তব্য করেছিলেন, ‘আমার এই বিয়েতে মতও নেই, অমতও নেই।’

RELATED Articles