Sujata Mnadal slammed Saumitra Khan: আজ ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। এদিন ভোট রয়েছে বিষ্ণুপুরেও। ভোটের দিন সকালেই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-কে কটাক্ষ শানালেন প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল (Sujata Mnadal slammed Saumitra Khan)। সৌমিত্রকে খুনি বলে দাগলেন সুজাতা।
বিষ্ণুপুর আসন থেকে তৃণমূলের হয়ে লড়ছেন সুজাতা মণ্ডল। আর বিজেপির প্রার্থী হলেন সৌমিত্র খাঁ। এরা এখন প্রতিপক্ষ হলেও প্রাক্তন স্বামী-স্ত্রীও বটে। প্রার্থী ঘোষণা হওয়ার প্রথম থেকেই একে অপরকে শানিয়ে এসেছেন তারা। সুজাতা বারবার সৌমিত্রকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন। পিছিয়ে থাকেন নি বিজেপি প্রার্থীও। এবার সৌমিত্রকে খুনি বলে কটাক্ষ করলেন সুজাতা (Sujata Mnadal slammed Saumitra Khan)।
সুজাতার দাবী, সৌমিত্রের বর্তমান স্ত্রীর সঙ্গে তাঁর বহুদিনের যোগাযোগ। বর্তমান স্ত্রীর প্রথম স্বামীর মৃত্যুতে সৌমিত্রের হাত রয়েছে বলে দাবী করলেন সুজাতা। ওই মহিলার কারণেই তাঁর নিজের সংসার ভেঙেছে বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর (Sujata Mnadal slammed Saumitra Khan)। সুজাতার দাবী, মধ্যরাতে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। ভোটের দিন নিজের দাম্পত্য জীবনের অসহায়ত্বের কাহিনী শোনালেন তৃণমূল প্রার্থী।
এদিকে ভোটের সকালে অন্য মেজাজেই দেখা গিয়েছে সৌমিত্র খাঁ-কে। হোটেলের ব্যালকনি থেকেই তিনি বিষ্ণুপুর এলাকার মানুষদের জানান, তিনি তাদের সঙ্গে রয়েছেন। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে মন্দিরে যান পুজো দিতে। ভোটে যাতে রিগিং না হয়, সেই প্রার্থনা করেন ভগবানের কাছে।
সৌমিত্রের মন্দিরে যাওয়া নিয়েই উপহাস করেন সুজাতা (Sujata Mnadal slammed Saumitra Khan)। বলেন, “এবারে আর এসব করে লাভ হবে না। ওকে কেউ বাঁচাতে পারবে না। কারণ, বিষ্ণপুরের মানুষ এবারে ওকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে”। তাঁর সাফ কথা, “বিজেপি প্রার্থীকে প্রতিপক্ষ হিসেবেই মনে করছি না। কারণ, গত ১০ বছরে সাংসদ হিসেবে উনি এলাকায় কোনও কাজই করেননি” (Sujata Mnadal slammed Saumitra Khan)।
তবে সৌমিত্রের দাবী, তিনিই জয়লাভ করবেন শেষ পর্যন্ত। গতবারের লোকসভা নির্বাচনে এই সুজাতাকেই দেখা গিয়েছিল এই এলাকাতেই স্বামী সৌমিত্র খাঁ-এর হয়ে ভোট প্রচার করতে। কিন্তু পরবর্তী লোকসভা নির্বাচনেই বদলে গিয়েছে তাদের সম্পর্কের সমীকরণ। এখন একে অপরের প্রাক্তনের সঙ্গে সঙ্গে একে অপরের প্রতিপক্ষও তারা (Sujata Mnadal slammed Saumitra Khan)। বিষ্ণুপুরে শেষ হাসিটা কে হাসবে? তা তো ৪ঠা জুনই জানা যাবে।





