সকলের সামনে লুকিয়েই অরুণিতার হাত ধরল পবনদীপ, ক্যামেরাবন্দি এই জুটির রোম্যান্টিক ভিডিও

অরুণিতা ও পবনদীপকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উন্মাদনার শেষ নেই। ‘ইন্ডিয়ান আইডল’এর এই জুটি এখন সবসময়ই চর্চায় থাকেন। তাদের একসঙ্গে দেখতে পছন্দও করেন নেটিজেনরা। তাদের নানান ভিডিও ভাইরালও হয় খুব শীঘ্রই।

আপাতত ইন্ডিয়ান আইডল ১২-এর টপ ৪ অর্থাৎ অরুণিতা, পবনদীপ, সাইলি ও দানিশ কানাডায়। ইতিমধ্যেই একটি লাইভ পারফরম্যান্স সেরে ফেলেছেন তারা। কানাডা যাওয়ার আগে বিমানবন্দরে পবনদীপের মুখ বেশ শুকনো দেখাচ্ছিল। ছবিতে হাসি মুখে দেখা যায়নি তাঁকে। এই নিয়েই নেটিজেনরা সন্দেহ প্রকাশ করতে শুরু করেন যে তাহলে কী অরুণিতার সঙ্গে সম্পর্ক ভালো চলছে না তাঁর?

তবে এবার সেই সন্দেহে পড়ল জল। পবনদীপকে দেখা গেল অরুণিতার হাত ধরে। আর সেই ভিডিও সামনে আসতেই বেশ হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সত্যিই কী তারা প্রেম করছেন? এমন প্রশ্নও উঠেছে নেটিজেনদের মনে।

কানাডায় এখন বেশ শীত। পড়ছে বরফও। এরই মাঝে গান গাইতে শোনা গেল অরুণিতা ও পবনদীপকে। দানিশের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে কিছু একটা বলতে যাচ্ছিলেন অরুণিতা। সেই সময় পবন হঠাৎই তাঁর হাত ধরে ফেলেন। আর হাত ধরেই থাকেন। ছাড়েন আর না।

অরুণিতা ও পবনদীপের জুটি প্রথম থেকেই চর্চায় রয়েছে। তারা যে প্রেম করছে, এমন জল্পনাও বারবার উঠেছে। যদিও তারা বারবার বলেছেন যে তারা শুধুই বন্ধু। তবে একথা মানতে নারাজ নেট জনতা।

আরও অন্যান্য খবর