বিশ্বকাপের আবহে আবারও আলোচনায় উঠে এসেছে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যক্তিগত জীবনের এক পুরনো ঘটনা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বহুবার চর্চা হয়েছে। সেইসব আলোচিত ঘটনার মধ্যে অন্যতম ছিল এক জনপ্রিয় বলিউড নায়িকার সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়া। ২০০৭ সালের একটি ছবি ঘিরে সে সময় তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। সম্প্রতি রোনাল্ডোর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন কিছু আলোচনা শুরু হতেই সেই পুরনো ছবিগুলো আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফলে বহু বছর আগের সেই ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। নেটদুনিয়ায় ফের শুরু হয়েছে পুরনো বিতর্ক নিয়ে আলোচনা।
ঘটনার সূত্রপাত ২০০৭ সালে পর্তুগালের লিসবনে আয়োজিত ‘বিশ্বের নতুন সাতটি আশ্চর্য’ ঘোষণার অনুষ্ঠানে। সেখানে ভারত ও বলিউডের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন ওই অভিনেত্রী। অন্যদিকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোনাল্ডো। অনুষ্ঠান শেষে একটি অভিজাত ক্লাবের আফটার পার্টিতে তাঁদের দেখা হয়। সেখানেই দুজনকে একসঙ্গে নাচতে, গল্প করতে এবং ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়। এক পর্যায়ে তাঁদের একটি চুম্বনের ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে। ছবিটি প্রকাশ্যে আসতেই দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও ইন্টারনেটে। সেই সময় থেকেই শুরু হয় নানা জল্পনা ও সমালোচনা।
বিতর্কের বড় কারণ ছিল অভিনেত্রীর ব্যক্তিগত সম্পর্ক। সে সময় তিনি দীর্ঘদিন ধরে অভিনেতা জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে ছিলেন। ফলে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সম্পর্কে থাকা অবস্থায় কেন তিনি রোনাল্ডোর সঙ্গে এমন ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিলেন। সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই এটিকে বিশ্বাসভঙ্গ বলেও আখ্যা দেন। পরবর্তীতেও বিষয়টি নিয়ে নানা আলোচনা চলতে থাকে। তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন এবং জল্পনাও তৈরি হয়েছিল, যদিও তার কোনও প্রমাণ সামনে আসেনি।
পরে জনপ্রিয় চ্যাট শো ‘আপ কি আদালত’-এ হাজির হয়ে অভিনেত্রী পুরো বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, “আমি এই বিষয়ে আগে কখনও সংবাদমাধ্যমকে কোনও স্পষ্টীকরণ দেওয়ার প্রয়োজন মনে করিনি, কিন্তু এবার বলছি। আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মস্ত বড় ফ্যান ছিলাম এবং এখনও আছি। লিসবনে ইভেন্টের পর একটা পার্টিতে আমাদের দেখা হয়। ও খুব লম্বা, আর চারপাশের ক্লাবে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তাই ও যখনই আমার সাথে কথা বলতে আসছিল, ওকে অনেকটা নিচু হয়ে ঝুঁকে কথা বলতে হচ্ছিল। ছবিটা সেই মুহূর্তেরই।” তবে তাঁর এই ব্যাখ্যা অনেকের মন গলাতে পারেনি। কারণ সেই সময় প্রকাশ্যে আসা ছবিগুলো নিয়ে বিতর্ক থামেনি।


আরও পড়ুনঃ ‘সৌজন্যের রাজনীতি শিখতে হবে!’ টলিউডের নয়া কমিটিতে এবার দেবও! মেগাস্টারকে পাশে পেয়েও কেন খোঁচা হিরণের? বিজেপি বিধায়কের প্রতিক্রিয়া নিয়ে শুরু জোর চর্চা!
অন্য এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “রোনাল্ডোর সাথে দেখা হওয়াটা আমার কাছে একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল। ও ভীষণ কিউট, আর ও যখন আমাকে কিউট বলল, আমার খুব অদ্ভুত লাগছিল। ও এখন আমার বন্ধু।” তৎকালীন বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ছবি ভাইরাল হওয়ার পর জন আব্রাহাম খুবই ক্ষুব্ধ হয়েছিলেন এবং তাঁদের দীর্ঘ সাত বছরের সম্পর্কে বড় ধাক্কা লেগেছিল। এমনকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও গুঞ্জন শোনা যায়। যদিও পরে তাঁদের মধ্যে মান অভিমান মিটে যায়। তবে কয়েক বছর পর শেষ পর্যন্ত তাঁদের সম্পর্ক ভেঙে যায়। বর্তমানে ওই অভিনেত্রী অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং তাঁদের একমাত্র কন্যা দেবী রয়েছে।






