টিআরপি তালিকায় বহু দিন ধরেই পাঁচের মধ্যে জায়গা করে নেয় ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ২০২২ এর ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সূর্য-দীপার কেমিস্ট্রি। সোনা ও রূপার চরিত্রে দুই খুদের উপস্থিতি এই ধারাবাহিকের প্রতি দর্শকের আকর্ষণ ধরে রাখে।
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের সংবাদ শুনে সবাই ভেঙে পড়েছে। এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক নায়িকা হল দিব্যজ্যোতি দত্ত ওরফে সূর্য ও স্বস্তিকা ঘোষ ওরফে দীপা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে প্রধান চরিত্রে আমরা দেখতে পাই এদের। ধারাবাহিক আমরা দেখতে পাচ্ছি দীপার মরণাপন্ন অবস্থা। তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। সূর্য সেখানে তার চিকিৎসা করবে। দীপা কে কি শেষ পর্যন্ত বাঁচাতে পারবে সূর্য সেই নিয়েই চলছে ধারাবাহিকের গল্প। এ নিয়ে আগামী ৬টা মার্চ ১ ঘন্টার মহাপর্ব এই ধারাবাহিকের। দেখানো হবে সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত।
সম্প্রতি, অনুরাগের ছোঁয়ার মহাপর্ব নিয়ে একটি প্রোমো প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দীপার অপারেশন করতে নিয়ে যাচ্ছে সূর্য আর সেই সময় অর্জুন এসে হাজির হয়। অর্জুন এসে ডাক্তারদের কে বলে যে সে দীপার স্বামী। পিছনে দাঁড়িয়ে সব কথাই শুনছিল সূর্য। শেষ অব্দি দীপার হাত কে ধরবে সূর্য নাকি অর্জুন খোলসা হবে মহা পর্বেই। মহাপর্ব নিয়ে উৎসাহিত দর্শকরা। তবে অর্জুনের প্রবেশ মেনে নিতে পারছেন না। সূর্য দীপার মাঝখানে অর্জুনকে একেবারেই পছন্দ করছেন না দর্শকরা।
- অনুরাগের ছোঁয়ার এক দর্শক লিখেছেন যে এই জনপ্রিয় ধারাবাহিকের জঘন্যতম পর্ব চলছে। আবার কেউ কেউ বলছে এরম ট্র্যাকের দরকার ছিল এই ধারাবাহিকে। ডিরেক্টর ওপরও ক্ষিপ্ত দর্শকরা। ধারাবাহিকের সূর্য দীপার মিল দেখতে চাইছেন দর্শকরা। আর তা না দেখতে পেয়েই এই ক্ষিপ্ততা। অনেকেই মনে করছেন ধারাবাহিকের নায়ককে সাইডে সরিয়ে দেওয়া হচ্ছে।





