আজ প্রকাশিত হল বছরের শেষ টিআরপি তালিকা। গোটা ২০২১ সাল জুড়ে টিআরপিতে একচ্ছত্র রাজ করেছে মিঠাইরানি। শেষ সপ্তাহেও কী নিজের রেকর্ড ধরে রাখতে পারল সে নাকি তাঁকে পেঁপে দিয়ে বেটে এগিয়ে গেল খুকুমণি?
নাহ্, প্রত্যাশা মতো এই সপ্তাহেও টিআরপির তালিকায় প্রথম স্থান পেল সেই ‘মিঠাই’-ই তাদের সংগ্রহে রয়েছে ১১.০। তবে এবারে মিঠাইয়ের অনেকটাই কাছাকাছি চলে এলো ‘খুকুমণি হোম ডেলিভারি’। তাদের সংগ্রহ পয়েন্ট ৯.৯। আগামী বছরে কী নিজের জায়গা ধরে রাখতে পারবে মিঠাই, এখন সেটাই দেখার।
তবে এই সপ্তাহে সকলের নজর ছিল নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’র দিকে। কারণ এটাই তাদের টিআরপি তালিকায় প্রথম সপ্তাহ। তবে প্রথম সপ্তাহেই বেশ ভালো রান করেছে শোলাঙ্কি ও গৌরবের নতুন ধারাবাহিক। ৮.৯ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘গাঁটছড়া’।
চলতি সপ্তাহের টিআরপিতে তৃতীয় স্থান অধিকার করল ‘যমুনা ঢাকি’। এদিকে ‘গাঁটছড়া’র পাশাপাশি চতুর্থ স্থানে রয়েছে ‘উমা’ও। যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে ‘সর্বজয়া’ ও ‘অপরাজিতা অপু’। এই দুই ধারাবাহিকের সংগ্রহ পয়েন্ট ৮.৫।
অন্যদিকে স্টার জলসার পিহু-টুবাইদার রসায়নে ভর দিয়ে ‘মন ফাগুন’ ঠে এল ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে ৭.৭ পয়েন্ট নিয়ে থাকল ‘ধুলোকণা’। আর অষ্টম, নবম স্থানে রয়েছে স্টার জলসার অন্য দুই মেগা ধারাবাহিক ‘খেলাঘর’ ও ‘আয় তবে সহচরী’। এই সপ্তাহেও সেরা দশে জায়গা হল না স্টার জলসার ‘খড়কুটো’র।
এক নজরে দেখে নেওয়া যাক এ সপ্তাহের সেরা ১০ ধারাবাহিক কী কী–
মিঠাই- ১১.০ (প্রথম)
খুকুমণি- ৯.৯ (দ্বিতীয়)
যমুনা ঢাকি- ৯.০ (তৃতীয়)
গাঁটছড়া- ৮.৯ (চতুর্থ)
উমা- ৮.৯ (চতুর্থ)
সর্বজয়া- ৮.৫ (পঞ্চম)
অপরাজিতা অপু- ৮.৫ (পঞ্চম)
মন ফাগুন- ৮.০ (ষষ্ঠ)
ধুলোকণা- ৭.৭ (সপ্তম)
খেলাঘর- ৭.০ (অষ্টম)
আয় তবে সহচরী- ৭.৫ (নবম)
কড়িখেলা- ৭.০ (দশম)





