নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’র জেরে বিপদে ‘শ্রীময়ী’, তবে কী বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক?

করোনা অতিমারির জেরে বেশব ভালো প্রভাব পড়েছে বিনোদন জগতে। এই কারণে কোনও ধারাবাহিক নিয়েই কোনও রিস্ক নিতে চাইছে না প্রযোজক সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ। তাই কোনও ধারাবাহিকের টিআরপি কমে গেলে, হয় সেই ধারাবাহিকের স্লট বদল করা হচ্ছে বা বন্ধ করে দেওয়া হচ্ছে।

এক্ষেত্রে স্টার জলসার কাছে এগিয়ে রয়েছে জি বাংলা। তাদের টিআরপি বেশ ভালোই। আবার স্টার জলসায় শুরু হওয়া ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারবাহিকও বেশ ভালোই টিআরপি পাচ্ছে। এবার এই চ্যানেলে শুরু হতে চলেছে ‘গাঁটছড়া’। আর এই নতুন ধারাবাহিকের জেরে বেশ বিপদেই পড়তে পারে ‘শ্রীময়ী’, এমনটাই মনে করা হচ্ছে।

‘গাঁটছড়া’-র স্লট নিয়ে প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিসের তরফে কোনও মন্তব্য করা হয়নি। চুপ চ্যানেল কর্তৃপক্ষও। তবে ‘গাঁটছড়া’ যে প্রাইম টাইমেই আসবে, তা নিশ্চিত। কারণ নতুন ধারাবাহিককে প্রাইম টাইম স্লট দেওয়াই নিয়ম। সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সাতটার স্লট কিন্তু তথাকথিত প্রাইম না হলেও এই সময় স্টার জলসা টিআরপি বেশ ভালো।

রাত আটটা থেকে সাড়ে ন’টার স্লটে চলছে ‘ধুলোকণা’, ‘মন ফাগুন’, ‘আয় তবে সহচরী’। তিনটিই নতুন ধারাবাহিক। ‘ধুলোকণা’, ‘মন ফাগুন’ টিআরপির তালিকায় রয়েছে সেরা দশের মধ্যে। তবে টিআরপি অনেকটাই কমে গিয়েছে ‘শ্রীময়ী’ ও ‘খড়কুটো’-র। ‘শ্রীময়ী’-র ক্ষেত্রে কাহিনী যেন মূল প্রসঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছে। এর জেরে দর্শক টানতে পারছে না এই ধারাবাহিক।

তবে ‘শ্রীময়ী’ এখনই বন্ধ হয়ে যাচ্ছে কী না, সে নিয়ে দ্বিমত রয়েছে। তবে এমনই ইঙ্গিত রয়েছে বটে। তবে মনে করা হচ্ছে ‘শ্রীময়ী’ হয়ত স্লট পরিবর্তন হবে। রাত এগারোটার স্লটে ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ শেষ হচ্ছে। সেই স্লটেই ঢুকতে পারে ‘শ্রীময়ী’। আর সন্ধ্যা সাড়ে সাতটার স্লট হয়ত পেতে পারে নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’ ।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

বলে রাখি, ‘গাঁটছড়া’ হল মাল্টি স্টারার ধারাবাহিক। একসঙ্গে অনেক মুখ দেখা যাবে এই ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শোলাঙ্কি, শ্রীমা, নবাগত রিয়াজ লস্কর প্রমুখ। হীরে ব্যবসায়ী সিংহ রায় বাড়ির জগদ্ধাত্রী পূজার প্রেক্ষাপটে শুরু হচ্ছে ‘গাঁটছড়া’-র গল্প। ডিসেম্বর-এর তৃতীয় সপ্তাহে শুরু হতে চলেছে এই ধারাবাহিক।

RELATED Articles