গত ২রা সেপ্টেম্বর বলিউডে ঘটেছিল আচমকাই ছন্দপতন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০। হঠাৎ করে এই ছন্দপতনে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। সেইসঙ্গে থমকে যায় আর একটি মানুষের জীবন, তিনি হলেন সিদ্ধার্থের চর্চিত বান্ধবী শেহনাজ গিল। যে সিডনাজ জুটি এত বিখ্যাত ছিল তা হঠাৎ ভেঙে যাওয়ায় এই জুটির ভক্তরা চুপচাপ হয়ে যায়।
তবে ধীরে ধীরে ছন্দে ফিরছেন শেহনাজ গিল। আস্তে আস্তে পাবলিক অ্যাপিয়ারেন্স করছেন তিনি। সম্প্রতি তার কিছু ছবি আবার ভাইরাল হয়েছে। অমৃতসরের একটি অনাথাশ্রমে দেখা গেল তাকে। গায়ে ডিপ সবুজ গেঞ্জি, ওপরে স্টোল, পরনে ডেনিম জিন্স। সঙ্গে ছিলেন তার মা। সেখানে অনাথ গরীব শিশু এবং প্রতিবন্ধী শিশুদের সঙ্গে দেখা করেন শেহনাজ।

তার মুখে বাচ্চাদের সঙ্গে মিশে এক অনাবিল হাসি দেখা গেল। তবুও মুখে যেন সেই জৌলুসটা নেই। সিদ্ধার্থের জন্মদিন আগামী ১২ই ডিসেম্বর। অনেকেই মনে করছেন, তার আগে সিদ্ধার্থকে স্মরণ করার জন্যই হয়তো অনাথাশ্রমে গেলেন শেহনাজ গিল। তাকে বাচ্চাদের সঙ্গে বেশ মিলেমিশে দিন কাটাতে দেখা গেল।সকলেই তার এই কাজের প্রশংসা করছেন সোশ্যাল মিডিয়ায়।





