‘এক বছরও হয়নি! এখনই মেয়েকে দিয়ে নোংরামি করিয়ে নিলেন?’ ইয়ালিনীর বিকিনি পরা ছবি দেখে সমালোচনার ঝড় নেটদুনিয়ায়

নায়িকাদের পোশাক নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। উন্মুক্ত পোশাক পড়লেই কটাক্ষ ধেয়ে আসে তাঁদের দিকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় আট থেকে আশি সকলকে। এবার সমালোচনার মুখে রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) একমাত্র মেয়ে ইয়ালিনী (Yaalini)

সম্প্রতি সপরিবারে বিদেশে ঘুরতে গেছে রাজ-পরিবার। ছেলেমেয়ে নিয়ে খোশ মেজাজে ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি। তাঁদের সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা মিলছে ছুটির একাধিক ঝলক। ইনস্টাগ্রাম সূত্র বলছে, বর্তমানে ফুকেতে গোটা পরিবার। কোনও এক সমুদ্র সৈকতে ছুটির মেজাজে মশগুল তাঁরা।

শুভশ্রী ও রাজ দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে সাগর পাড়ে হলুদ বিকিনি পরে একরত্তি। এবার ছোট্ট ইয়ালিনীর পোশাক চর্চার কেন্দ্রে। প্রশংসার পাশাপাশি তাল মিলিয়ে চলছে সমালোচনার ঝড়।

কী লিখছেন সমালোচকরা?

এক নেটিজেন লিখছেন, ‘এত ছোট বাচ্চাকে এই ধরনের ড্রেস পরানো একদম ঠিক হয়নি। এসব নিজের প্রতি নিজে ঘিন্না হওয়া উচিত।” আবার কেউ বললেন, “ভালোই তো এখন থেকে ট্রেনিং দিচ্ছে এই সব পোষাক পরিয়ে। যাতে বড়ো হয়ে সমস্যা না হয়।’ অপরজন লিখছেন, ‘ছোট্ট থেকেই নোংরামি দিয়ে শুরু করলো তার জীবনের পথচলাটা।’

আরও পড়ুনঃ দেবের ইঙ্গিতে নতুন আশা, জিৎ-দেব জুটি কি ফিরবে পর্দায়? ভক্তদের অপেক্ষা শুরু, সময় বলবে বাকিটা!

অনেকেই আবার প্রশ্ন তুলেছেন শুভশ্রীর শিক্ষা নিয়ে। তাঁদের কথায়, ‘ মায়ের শিক্ষা এমনই! এসব কেউ করে?’ তুলনা টানা হয় বলি অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের সঙ্গেও। আরাধ্যাকে যে ধরনের পোশাক পরিয়ে মানুষ করেছেন তিনি। উদাহরণ দেখানো হয় তাঁকে নিয়েও।

RELATED Articles