অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে ছেলে হওয়া পর্যন্ত, এই গোটা জার্নিতেই কোনও না কোনওভাবে প্রতি মুহূর্তে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। এমনকি, ছেলে হওয়ার পরও তার বাবার নাম নিয়েও কম জলঘোলা হয়নি। শেষ পর্যন্ত জানা যায় নুসরতের সন্তানের বাবা যশ দাশগুপ্তই।
ছেলে হওয়ার কিছুদিন পরই একটি ইভেন্টে গিয়ে নুসরত বলেছিলেন যে ছেলের বাবা যেদিন চাইবে, সেদিনই ছেলের মুখ দেখানো হবে। অর্থাৎ যশের অনুমতি ছাড়া ছেলের মুখ নেটিজেনরা দেখতে পাবেন না। কিন্তু শেষ পর্যন্ত সেই কথা ভাঙলেন নুসরত।
এটাই ছিল খুদে ঈশানের প্রথম বড়দিন। আর এইদিন উপলক্ষ্যে নিজের মনের মতো করে বাড়ি সাজিয়েছিলেন নুসরত। ঘরের এক কোণে রাখা ক্রিসমাস ট্রি। তাতে সাজানো আলো, বেল, স্টার দিয়ে। আর ছেলেকে সান্তাক্লজের পোশাক পরালেন নুসরত। এরপর ঈশানের সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নুসরত।
এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, “এটা শুধু একটা বিশেষ ঋতু নয়, বরং এটা একটা বিশেষ অনুভূতি। আশা করি এবারের বড়দিন সবার জীবনে আশা, ভরসা, আনন্দ, সাফল্য, ভালোবাসা নিয়ে আসবে। সবাইকে মেরি ক্রিসমাস”।
View this post on Instagram
এই ছবিতে যদিও ঈশানের মুখ দেখা যাচ্ছে না। কিন্তু তবুও তাঁর এই কাজে বেশ চোটে গেলেন যশ। আসলে যশ চান না যে ছেলের ছবি বা তাদের পরিবারের কোনও মুহূর্তের ছবি সকলের সামনে আনতে। নুসরত ছেলের সঙ্গেন ছবি পোস্ট করার পরই নিজের স্টোরিতে যশ লেখেন,“সামাজিক মাধ্যম আমাদের সবকিছু দেখানো আর বলায় অভ্যস্ত করে তুলেছে। তবে গোপনীয়তারও একটা সৌন্দর্য আছে। সবকিছু দেখানোর জন্য নয়। কিছু জিনিস নিজের মধ্যে রাখাই ঠিক”। নেটিজেনদের ধারণা এমন মন্তব্য করে তিনি নুসরতকেই বিঁধেছেন।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই নুসরত ও যশের সম্পর্ক নিয়ে নানান জল্পনা চলছে। নেটিজেনদের মতে, তাদের সম্পর্কে চিড় ধরেছে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় তাদের কিছু পোস্টে জন্যই এমন মনে হয়েছে তাদের। তবে নুসরত আবার ভালোবাসার বার্তা দিয়ে সেই গুঞ্জন উড়িয়ে দেন। তবে এবার ছেলের ছবি ফাঁস করা নিয়ে ফের যশরত জুটির মধ্যে সংঘাত হয়েছে বলেই মনে করছেন অনেকে।





