টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহানের সন্তান নিয়ে বিতর্ক ছিল শুরু থেকেই।নিখিল জৈন সাথে বিচ্ছেদের পর থেকেই শুরু হয় গুঞ্জন। একাধিকবার নেট মাধ্যমে কটাক্ষের স্বীকার হন অভিনেত্রী। অভিনেতা যশ দাশগুপ্ত সাথে সময় কাটান তিনি। বিতর্ক শুরু হলেও সেই বিষয়কে খুব বেশি গুরুত্ব দেননি। মাতৃত্বের খবর প্রকাশ্যে আসার পরে সকলের মনে একটাই প্রশ্ন সন্তানের বাবা কে? এসব বিতর্ক দূরে সরিয়ে সফল ভাবেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
অবশেষে প্রকাশ্যে এলো সন্তানের বাবার নাম। সন্তানের জন্মের আগে যশ দাশগুপ্ত তাকে নিজের কাছেই আগলে রাখতেন। এমনকি মাঝে মধ্যে রেস্তোরায় দেখা যেত এই জুটিকে।এমনকি পুত্র সন্তানের নাম ও রেখেছিলেন যশ দাশগুপ্তের নামের সাথে মিলিয়ে – ঈশান।
এমনকি এই বিষয়ে সংবাদমাধ্যমে প্রশ্ন করা হলে সপাটে জবাব দিয়ে অভিনেত্রী বলেন এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কারুর চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বাবা জানেন বাবা কে, আমরা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসাবে। যশ এবং আমার দারুণ সময় কাটছে’। কিছুদিন আগেই যশ দাশগুপ্ত তার নতুন সিনেমা চিনে বাদামের সেটে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান আমি ঈশান নামেই ডাকছি। এই নামটা আমি আর নুসরত মিলে একসঙ্গে ঠিক করেছি। তবে ওর একটা ডাকনামও দেওয়া হয়েছে- অংশ’।

তবে এবার আর লুকোছাপা না, বরং একেবারে খাতায় কলমে যে নাম প্রকাশ্যে এলো সেই নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছে। গতকাল অভিনেত্রী নুসরত জাহানের পুত্রের জন্ম সার্টিফিকেট প্রকাশ্যে আসে। সেখানে দেখা যাচ্ছে তাঁর ছেলের বাবার নাম। কলকাতা পুরসভার সার্টিফিকেটে লেখা রয়েছে নুসরতের ছেলের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত। এই নাম দেখেই অনেকেই চমকে যান।
আসলে কিছুদিন আগেই ভোটের হলফনামায় নিজের নাম জমা দেন যশ দাশগুপ্ত। যেখানে তার আসল নাম দেবাশিস দাশগুপ্ত। অর্থাৎ ঈশানের বাবার নাম অভিনেতা যশ।পুরসভার রেকর্ড অনুযায়ী, নুসরত পুত্রের পুরো নাম ঈশান জে (জাহান) দাশগুপ্ত।
কিছুদিন আগেই কলকাতা পৌরসভায় হাজির হন নুসরত এবং যশ। তারা ফিরহাদ হাকিমের সাথে কথাও বলেন। তারপর ভ্যাকসিন প্রথম ডোজ নিয়ে বেরোন। সকলেই ভেবেছিলেন সার্টিফিকেট সংক্রান্ত জট কাটাতেই আসেন তারা। এরপরেই গতকাল জন্ম সার্টিফিকেট প্রকাশ্যে আসে, সেখানেই নাম প্রকাশ্যে আসে।





