ডেনিম জিন্স-হোয়াইট শার্ট, রাউডি লুকে নেটপাড়া মাতাচ্ছে ইউভান!

দেখতে দেখতে আড়াই মাস হয়ে গেল রাজ-শুভশ্রীর কোল আলো করে এসেছে একরত্তি ইউভান চক্রবর্তী। জন্মের পর থেকেই রাতারাতি সেলিব্রেটি কিড বনে গিয়েছে ইউভান। ইতিমধ্যেই তার নামে বেশ কয়েকটি ফ্যান ক্লাবও খুলে গিয়েছে। এছাড়াও রাজ-শুভশ্রী দুজনেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ। তারা প্রায়শই ছেলের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে ছবি ও ভিডিও দেন যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

অষ্টমীর দিন সকালে ধুতি-পাঞ্জাবী পরে পোজ দিয়ে ছবি তুলেছিল ইউভান। এবার ডেনিম জিন্স-হোয়াইট শার্ট পরে পুরো সুপারস্টার লুকে মায়ের কোলে চেপে পোজ দিল রাজশ্রী পুত্র।

ছেলে হিসাবে ইউভান অনেকটাই শান্ত, বাবা-মাকে একদম ট্রাবল দেয় না। তার ছবিতে তাকে একদম শান্ত বাচ্চা লাগে। আদর খেতে যে সে খুব ভালবাসে তা স্পষ্ট।

এইবার মায়ের কোলে চেপে রাউডি রাঠোর লুকে সামনে এল ইউভান। পরনে সাদা শার্ট, ডেনিম জিন্স। জামার কলার তোলা উপরের দিকে। পুরো হিরো লাগছে ছোট্ট ইউভানকে। শুভশ্রীর পরনে কুর্তি, গর্বিত মা অবাক চোখে তাকিয়ে রয়েছেন ছেলের দিকে। ক্যাপশনে লিখেছেন, “My Rowdy Baby #Yuvaan”। মুহূর্তের মধ্যেই ভাইরাল ইউভানের এই লুক। আপনিও দেখুন ভাইরাল সেই ছবি।

RELATED Articles