“কবে আসবে করোনার প্রতিষেধক?” গম্ভীর মুখে প্রশ্ন রাজপুত্র ইউভানের

তার সাইজের মাস্ক পাওয়া যাচ্ছে না, তিনি বাইরে বেরোতে পারছেন না, এই নিয়ে ভীষণ গোঁসা হয়েছে তার। তাই কবে করোনার প্রতিষেধক বাজারে আসবে, দেশের আর পাঁচজনের মতোই তারই অপেক্ষা করে চলেছেন এই খুদে। তিনি আর কেউ নন, রাজ ও শুভশ্রীর ছেলে ছোট্ট ইউভান।

এই করোনা পরিস্থিতির মধ্যেই তার জন্ম। তারপর থেকেই বাড়িতে বন্দী। ইউভানের জন্মের পর থেকেই সে বেশ বিখ্যাত হয়ে গেছে। রাজ ও শুভশ্রীর ছেলে হিসেবে এই ছোট্ট বয়সেই ভীষণ জনপ্রিয়তা লাভ করে ফেলেছে ছোট্ট ইউভান। এই বয়সেই সোশ্যাল মিডিয়ায় তার নামে পেজও খোলা হয়ে গিয়েছে। এই বয়সে নিজের জনপ্রিয়তা উপলব্ধি না করলেও একটু বড় হওয়ার পর তা সে ভালো মতোই উপভোগ করবে বলে আশা করা যায়।

 

এই ছোট্ট ইউভানই এখন পড়েছে বেশ বিড়ম্বনায়। এতটুকু বাচ্চা, কোথায় একটু বাইরে ঘুরতে বেরোবে, নতুন পৃথিবীকে চিনবে, তা না, একঘেয়ে ঘরে বসে দিন কাটাতে হচ্ছে। সৌজন্যে করোনা ভাইরাস। তাই অবশেষে একরকম বাধ্য হয়েই সকলকে সে জিজ্ঞেস করেছে যে কবে করোনার প্রতিষেধক আসবে।

 

আসলে, সম্প্রতিই, রাজ চক্রবর্তী নিজের ইনস্টাগ্রামে ইউভানের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশন দেন এমনভাবে যেন ইউভানই কথাগুলো বলছে। সেখানে লেখা, “কেউ কি তাকে বলতে পারবে কোভিড ১৯-এর ভ্যাকসিন কবে আসছে? ঘরের ভিতর থেকে আমি খুব বোর হচ্ছি। আমার সাইজের কোনও মাস্কও পাওয়া যায় না যে বাইরে বেরবো। এই ব্যাপারে কী করা যেতে পারে?”

 

ইউভানের এই মিষ্টি ছবি পোস্ট হতেই তা নেটিজেনের নজর কেড়েছে। সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টের ভিড় জমেছে কমেন্ট বক্সে। সাধারণ মানুষ থেকে শুরু করে টলিপাড়ার একাধিক তারকা ইউভানের এই ছবিতে মুগ্ধ। এর আগেও তার বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার মা-বাবা। সেখানে কখনও তাকে দেখা গিয়েছে ঠাম্মার কোলে আদর খেতে আবার কখনও তার দেখা মিলেছে দিদির সঙ্গে গভীর আলোচনায় মগ্ন অবস্থায়। তবে সকাল সকাল এই ছোট্ট খুদের এমন মিষ্টি একটি ছবি মন ভালো করার জন্য যথেষ্ট।

আরও অন্যান্য খবর