অষ্টমীতে ধুতি পাঞ্জাবি, সাবেক সাজে নেটপাড়া মাতাল রাজশ্রী পুত্র পুঁচকে ইউভান!

জন্ম হয়েছে সবে ৪৪ দিন কিন্তু এর মধ্যেই নেট দুনিয়ায় সে রীতিমতো সেলিব্রিটি। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী পুত্র ইউভানের কথা হচ্ছে। জন্মের পর এই বছর তার প্রথম দুর্গাপুজো। যদিও করোনার কারণে চক্রবর্তী-গাঙ্গুলী দম্পতি কোথাও বার হচ্ছেন না ছেলেকে নিয়ে কিন্তু তাই বলে কি দুর্গা পুজোর আনন্দ করবেন না তা কি হয়? তাই ছেলেকে সাদাকালো ধুতি-পাঞ্জাবি পরিয়ে রীতিমতো বাঙালি সাজে সাজালেন রাজ-শুভশ্রী। নিজেরাও সাজলেন সাবেক পোশাকে। এই ভাবেই দুর্গাষ্টমী উদযাপন করলেন বাংলার এই অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি জুটি।

সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং ইউভানকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

The reason of my existence

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

একটি ছবিতে দেখা যাচ্ছে গোল গোল চোখ করে মায়ের কোলে বসে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে এক রত্তি। আবার আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ঘুমন্ত অবস্থায় সাদা কালো পাঞ্জাবি-ধুতি সেট পরে শুভশ্রীর কোলে শুয়ে রয়েছে ইউভান।ছবি পোস্ট করতেই কমেন্ট বক্সে উপচে পড়ছে ভালোবাসা। সেখানে যেমন টলিউডের অন্যান্য সেলিব্রিটিরা আছেন সেরকম সাধারণ মানুষরাও আছেন। বলতে গেলে ইউভান এখন তৈমুরকে টক্কর দিচ্ছে। আপনিও দেখে নিন অষ্টমীর সাজে পুঁচকে ইউভানকে কেমন লাগছে…

 

View this post on Instagram

 

Anjali 🙏

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco) on

আরও অন্যান্য খবর