জীবন মানেই জি বাংলা। বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে জি বাংলা। সন্ধ্যেবেলা হতে না হতেই চায়ের কাপ হাতে নিজের পছন্দের ধারাবাহিক দেখতে বসে পড়েন দর্শকেরা। নিজেদের পছন্দের চরিত্রগুলোকে প্রত্যেকদিন টিভির পর্দায় নানা রূপে দেখতে উচ্ছ্বাসের সঙ্গে টিভির সামনে চোখ রাখেন দর্শকবৃন্দ। আর সেই পছন্দের চরিত্রগুলোকে দেখতে সিধে নজর থাকে জি বাংলার পর্দায়। এবার সকলের পছন্দের জি বাংলা পা দিয়েছে ২২ বছরে।
২২ বছর ধরে নানা ধারাবাহিকের মারফত দর্শকদের আনন্দ দিয়ে গেছে এই চ্যানেল। সব সময় বলে গিয়েছে জীবন মানেই তাতে হাজির থাকবে জি বাংলা। এবার তার ২২ বছর পূর্তিতে লেগে পড়েছে সমস্ত ধারাবাহিকরা। এই এতগুলো বছর ধরে যেসকল ধারাবাহিকের তারকারা সঙ্গে ছিল জি বাংলার, সকলেই এবার দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে। তারই এক ঝলক নজরে এসেছে।
এই মুহূর্তে নেটপাড়ায় ঘোরাফেরা করছে একটি ভিডিও। তাতে দেখা গিয়েছে টলিউডের নানা জনপ্রিয় তারকাদের। যেখানে তাঁরা প্রমোট করছে জি বাংলাকে। হয়তো এখন তাঁরা যুক্ত নয় চ্যানেলের সঙ্গে। অনেকেরই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। অনেকেই আবার নতুন ধারাবাহিকে যোগ দিয়েছে অন্য চ্যানেলে। কিন্তু কোনো না কোনো সময় এই চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের সকলকেই দেখা গিয়েছে এই ভিডিওতে। ভিডিওতে সকলেই বেশ জাঁকজমকপূর্ণ লুকে ধরা দিয়েছেন।
View this post on Instagram
ভিডিওটি জি বাংলার তরফ থেকেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে লেখা, “দেখতে দেখতে আমরা বাইশ, এখনও বাকি অনেক সারপ্রাইজ। আমার, আপনার প্রিয় চ্যানেল জি বাংলা আজ পূরণ করল বাইশটা বছর। আজই শুভক্ষণে সোনার সংসারের তরফ থেকে জি বাংলার সকল দর্শককে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে।”
ভিডিওতে ‘কৃষ্ণকলি’র নিখিল থেকে শুরু করে ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকের কর্ণ, এমনকি ‘পান্ডব গোয়েন্দা’র গোয়েন্দারা-সহ ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের রিনি ও বাংলার সেরা ধারাবাহিক ‘মিঠাই’-এর মিঠাই উপস্থিত। সকলকেই ভিডিওতে নানা রূপে ধরা দিয়েছেন। সঙ্গে ভিডিও দেখে সকল নেটিজেনরাই জি বাংলার উদ্দেশ্যে মন্তব্য করেছেন ‘হ্যাপি বার্থডে জি বাংলা’।





