সত্যিই ‘জীবন মানে জি বাংলা’! টিআরপি তালিকায় মাত জি-এরই, এক থেকে তিনে জায়গা দখল জি প্রোডাকশনের ধারাবাহিকেরই

বাংলা বিনোদনের দুই চ্যানেল জি বাংলা (Zee Bangla) ও স্টার জলসার মধ্যে টিআরপি নিয়ে বরাবরের লড়াই রয়েছে। টিআরপি নিয়ে কোনো ধারাবাহিক কখনও এগিয়ে যাচ্ছে, আবার কখনও পিছিয়ে যাচ্ছে। বর্তমানে জি-বাংলার বেশিভাগ দেখার ধারাবাহিক টিআরপি তালিকায় পিছিয়ে রয়েছে। কিন্তু বর্তমানে জি বাংলার তিনটি গল্প দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। যেমন- কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক, নিম ফুলের মধু ও ফুলকি ধারাবাহিক। একদিন ধারাবাহিকের গল্পই জমজমাট। তাই টিআরপি তালিকায় নিজেদের প্রতিপক্ষকে সহজেই হারিয়ে ফেলতে পারছে জি বাংলা প্রোডাকশনের এই ধারাবাহিকগুলি।

সম্ভবত এই প্রথমবার টিআরপি তালিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে একই প্রোডাকশন হাউসের ধারাবাহিক। এবার টিআরপি তালিকায় প্রথম ফুলকি, দ্বিতীয় নিম ফুলের মধু, তৃতীয় কোন গোপনে মন ভেসেছে। জি বাংলার (Zee Bangla) ক্ষেত্রে একমাত্র জি বাংলার (Zee Bangla) প্রোডাকশন হাউজের ধারাবাহিকগুলি এগিয়ে রয়েছে। তবে বলাই বাহুল্য জি বাংলা (Zee Bangla) প্রোডাকশন হাউজ বাজিমাত করে দিয়েছে। ইতিমধ্যেই এই প্রোডাকশন হাউসের আরো একটি ধারাবাহিক আসার কথা শোনা যাচ্ছে। কিন্তু তাদের প্রোডাকশন হাউসের তিনটি ধারাবাহিকের একটিও শেষ করা সম্ভব নয়।

কিছুদিন আগেই পুরনো ধারাবাহিকগুলি শেষ হতেই নতুন ধারাবাহিকের ঘোষণা করেছে জি বাংলা। জি বাংলায় (Zee Bangla) কদিন আগেই ঘোষণা হয়েছিল নতুন ধারাবাহিক‌ পুবের ময়নার। এই ধারাবাহিকের হাত ধরেই দিচ্ছেন গৌরব রায় চৌধুরী। এবার এই ধারাবাহিকে তার সঙ্গে দেখা যাবে ঐশানী দে-কে। গৌরব-ঐশানীর নতুন মেগার প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়। পূর্ব ও পশ্চিমবঙ্গের সংস্কৃতির মেলবন্ধন উঠে আসবে এই ধারাবাহিকে। ২৪ জুন বিকেল ৬টায় সম্প্রচার হবে পুবের ময়না ধারাবাহিকটি।

ইতিমধ্যেই জি বাংলা (Zee Bangla) চ্যানেলের তরফে আরও এক নতুন ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে। ধারাবাহিকের নাম ডায়মন্ড দিদি জিন্দাবাদ। ধারাবাহিকে একটা মেয়ের গল্প যে মেয়ে তিনবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছে থার্ড ডিভিশনে। তবে স্বপ্ন পরিবারের পাশে দাঁড়ানোর। একদিন সবকিছু করে দেখানোর সাহস রয়েছে মনে। ভালো ইংলিশ বলতে না পারার জন্য বড় রেস্টুরেন্ট থেকে ওয়েটারের কাজ চলে যায়। রেস্টুরেন্ট ম্যানেজারকে চ্যালেঞ্জ দেয় এই দোকানের সামনেই নিজের দোকান খোলার। ‌ আর এই গোটা বিষয়টি সম্ভবত ধারাবাহিকের নায়ক তার ব্লগিংয়ে রেকর্ড করে নেয়। অর্থাৎ ডায়মন্ড দিদির লড়াইয়ের গল্প। নিজের পায়ে দাঁড়ানোর গল্প ফুটে উঠবে এস জি বাংলার পর্দায় সোম থেকে শনি রোজ সন্ধ্যে ছটায়।

সূত্রের খবর, আগামী ২৪ শে জুন থেকে জি বাংলা (Zee Bangla) দুটি ধারাবাহিকের সময়সূচির পরিবর্তন করা হচ্ছে। ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকটি হবে ৯টা থেকে ৯টা ৪৫ । মিঠিঝোরা ধারাবাহিক হবে ৯টা ৪৫ থেকে সাড়ে ১০। অর্থাৎ এই দুটি ধারাবাহিক ৪৫ মিনিট করে গোটা দেড় ঘন্টা হবে। মনে করা হচ্ছে, নতুন ধারাবাহিক আসছে আরো কিছুটা সময় লাগবে তাই এই সময় বদলে ভাবনা নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। একের পর এক নতুন চমক দিচ্ছে জি বাংলা কর্তৃপক্ষ।

RELATED Articles