শুরুর থেকেই জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি নিয়ে দর্শকদের ভালোবাসা তৈরি হয়েছে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। এই ধারাবাহিকে তিন বোনের গল্পের জটিলতা ও আবেগ ফুটে উঠেছে। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রাইয়ের চরিত্রে আরাত্রিকা মাইতি এবং নীলুর চরিত্রে দেবাদৃতা বসু অভিনয় করছেন। খুব সুন্দরভাবে ধারাবাহিকে নিজেদের চরিত্র ফুটিয়ে তুলছে তারা।
সম্প্রতি, মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকে দেখা যাচ্ছে শৌর্যর বাড়িতে অনির্বাণ তার বিয়ের কথা বলতে যায়। রাইকে যে সে বিয়ে করছে সেই নিয়ে যাতে কোন ভুল বোঝাবুঝি না হয়, তার জন্যই কথা বলতে চায়। শৌর্যর পরিবার এই বিয়ের বিপক্ষে অনির্বাণকে আটকাতে চাইছে রাইয়ের সাথে বিয়ে হওয়া থেকে। তবে রাইয়ের বিয়ে হচ্ছে বলে খুশি শৌর্য। এমনকি অনির্বাণ ও রাইকে শুভেচ্ছা জানায় শৌর্য।
শৌর্যদের বাড়ি থেকে বেরিয়ে অনির্বাণ রাইয়ের সাথে একটি ক্যাফেতে এসে দেখা করে। শৌর্যর পরিবারকে এই বিয়েটা মেনে নেবে, সেই নিয়ে দুশ্চিন্তা করছে রাই। তার মধ্যে নীলুকে নিয়েও চিন্তায় রয়েছে। রাই ভাবতে থাকে সে কোন স্বার্থপরতার কাজ করছে না তো। আগের পর্বেই দেখা গেছে, নীলু শৌর্যর সম্পর্ক স্বাভাবিক করে দিতে শৌর্যর সাথে রাই দেখা করতে চায়। নীলুকে নিয়ে মায়ের চিন্তা আর দেখতে পারেনা রাই। নীলুকে নিয়ে সকলেই বেশ চিন্তিত। দায়িত্বভার ঝেড়ে ফেলে দিতে পারছে না রাই।
তাই রাই ঠিক করে নেয় আগে নীলুর সংসার গুছিয়ে দেবে তারপরই সে নিজে বিয়ের পিঁড়িতে বসবে। ভাবনা মতৌই শৌর্যর সাথে দেখা করার জন্য শৌর্যকে ফোন করে। ফোন ধরার আগে চলতে থাকে নানা প্রশ্ন। আদৌ কি শৌর্য ফোনটা ধরবে বা কিভাবে নেবে ফোন করাটাকে। তবে ফোনটা ধরে শৌর্য ভালোভাবেই কথা বলে রাইকে শুভেচ্ছা জানায় তার বিয়ের জন্য। দেখা করার সিদ্ধান্ত নিয়ে ফোনটা রেখে দেওয়ার পরই শৌর্য ভাবতে থাকে, “রাই আজও তোমার গলাটা শুনলে উথালপাতাল হয়। আজও তোমার সাথে দেখা হবে শুনলে মনের মধ্যে হাজারটা পাখি সুরে গেয়ে উঠে, কেন সেই রাতে এমনটা হলে বলো তো!! কেনো সব বদলে গেলো রাই….”।
শৌর্য জীবনে এগিয়েছে তবে রাইয়ের প্রতি এখনও কিছুটা দুর্বলতা রয়েছে। তাই হয়তো ও নীলুকে রাই এর মত ভালবাসতে পারছে না। শৌর্য রাই-অনির্বাণের বিয়েটা মেনে নিলেও, এখনও মনের গভীর ক্ষত মিটে যায়নি। এই পর্ব দেখে দর্শকেরা শৌর্যের প্রতি সহানুভূতিশীল হয়েছে। তারা মনে করেছে লেখিকা এমনটা না করলেও পারত। শৌর্যকে ভুলে অনিকে ভালোবেসেছে রাই তবে এমনটা ধারাবাহিকে না দেখানো হলেও যেন হত। রায়ের সংসার গোছানো হচ্ছে বটে তবে নীলু শৌর্যের কি হবে তা নিয়ে চিন্তায় রয়েছে দর্শকেরা।
পরবর্তী পর্বে রাই শৌর্যের সাথে কথা বলে কি নীলুর সংসার ঠিক করতে পারবে, তা দেখা যেতে চলেছে। অনির্বাণ কি রাইয়ের সাথে শৌর্যের দেখা হচ্ছে জেনে স্বাভাবিক থাকতে পারবে নাকি তিক্ত হবে তাদের সম্পর্ক জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা ধারাবাহিকের আগামী পর্ব (Mithijhora)।





