হাতেগোনা আর কয়েক মাস পরে বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলার মসনদে আসবে কি আসবে না জানা নেই। তবে বাঙালির সবকটি আনন্দ উৎসবে আয়োজনের খামতি নেই বিজেপি মহিলা মোর্চার (BJP mahila morcha)।
দূর্গা পূজার পর এবার লক্ষ্মীপুজো (Lakshmi puja)। মহিলা মোর্চার পরিকল্পনায়, ইজেডসিসি-তে বসে নারকেল, তিলের নাড়ু বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু একান্তই যদি এই পরিকল্পনা বাস্তবায়িত না হয় তাহলে নির্দেশ দেওয়া হয়েছে মহিলা নেতা-কর্মীরা বাড়ি থেকে নাড়ু বানিয়ে আনবেন।
প্রতিমা এনে পুজো করবে বিজেপি মহিলা মোর্চা। মূর্তি আসছে কুমোরটুলি থেকে। রাতে রয়েছে খিচুড়ি ভোগের ব্যবস্থাও। বাঙালির মন জিততে ষষ্ঠীর দিন দিল্লি থেকে ভার্চুয়াল উপায়ে দুর্গা পুজোর উদ্বোধন করেছিলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তৃতায় বেশিরভাগ জুড়ে ছিল বাংলা ও বাঙালি। উদ্বোধনী অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন প্রান্তের দেখানোর ব্যবস্থা করেছিল বিজেপি। বিভিন্ন পুজোমণ্ডপে লাগানো হয়েছিল জায়ান্ট স্ক্রিন।
প্রতাপবাবুর কথায়, ‘দুর্গাপুজো করলে সেখানে লক্ষ্মী পুজো করতে হয়, এটাই নিয়ম। সেই নিয়ম রক্ষা করার জন্যই পুজোর আয়োজন করা হয়েছে। পুজো করছেন মহিলা মোর্চার নেত্রীরা।’





