আজ দোসরা নভেম্বর ধনতেরাস অর্থাৎ ধনত্রয়োদশী। আজকের দিনে কোন ধাতব জিনিস কিনলে তা পরিমাণে ১৩ গুণ বৃদ্ধি পায় বলে বিশ্বাস প্রচলিত আছে। তাই বলে আপনি যা খুশি তাই কিনতে পারেন না এই দিন এমন কিছু জিনিস কেনা বারণ আছে যা আপনার একবার জেনে নেওয়া ভালো।
লোহা: ধনতেরাসের দিন লোহার কোন জিনিস না কেনাই ভালো। যদি একান্তই লোহার কোন জিনিস কিনতে হয় তাহলে ধনতেরাসের আগেই কিনুন।
গাড়ি: যদি এই সময় গাড়ি কিনতে চান তাহলে গাড়ির পেমেন্টটা ধনতেরাসের আগেই করে ফেলুন।
স্টিল: যে কোন ধাতব জিনিস কেনা মানেই যে আপনি স্টিল কিনব সেটা কিন্তু নয় কারণ স্টিল এর মধ্যে লোহা থাকে। মেরিন অল্প হলেও স্টিল বাদ দিয়ে কাঁসা বা পিতলের কোন জিনিস কিনে আনুন।
তেল ঘি: ধনতেরাসের দিন তেল ও ঘি কেনা থেকে বিরত থাকুন। তেল ও ঘি কেনা এই দিন শুভ নয়।
কালো জিনিস: ধনতেরাসের দিন কোনো কালো জিনিস কিনবেন না।
ফাঁকা পাত্র বা বাসন: অনেকে ধনতেরাসের দিন ধাতব ও বাসন ও কলসি কেনা শুভ মনে করেন। বাড়িতে ঢোকার আগেই ধাতব বাসন ও কলসিতে জল ভরে নেবেন।





