সবই ঠিক ছিল, চিকিৎসকরূপী মা দুর্গা, করোনা ভাইরাসরূপী অসুর, পুলিশের রূপে গণেশ, নার্সরূপে লক্ষ্মী ও শিক্ষিকারূপে সরস্বতী। কিন্তু বিঘ্ন ঘটল কার্তিককে নিয়ে। তাকে সাজানো হয়েছে ঝাড়ুদার রূপে। আর তার এই রূপসজ্জাতেই ক্ষুব্ধ হয়েছেন জনতার একাংশ। তাদের মতে এমন করে একটি ধর্মকে অপমান করেছে ওই পুজো কমিটি।

https://www.facebook.com/nittya.paul.39/posts/718404692364807
এই বছর দুর্গাপুজোর চিত্র অনেকটাই আলাদা। করোনা পরিস্থিতিতে পুজো হলেও, নেই সেই আড়ম্বর, জাঁকজমক। তবুও মাকে বরণ করে নিতে সবাই নিজের নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তা করেও শেষরক্ষা হয়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশে এ বছর সারা রাজ্যে দুর্গা পুজোর মণ্ডপ হবে দর্শকহীন।
https://twitter.com/ShashiTharoor/status/1318094292187893760?s=20
তবে তা সত্ত্বেও আগে থেকেই নেওয়া প্রস্তুতিতে এক অন্য রকম সাজে সেজে উঠেছিল শিলিগুড়ির এক পুজো কমিটির মা দুর্গা। সেখানে চিকিৎসক রূপে মা দুর্গার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে কার্তিকের রূপ নিয়ে। সেখানে কার্তিককে ঝাড়ুদারের বেশ দেওয়া হয়েছে। কার্তিকের এই রূপ একেবারেই ভালো চোখে দেখেন নি জনতার একাংশ। তাদের মতে, কমিটির তরফ থেকে নেওয়া এই উদ্যোগ খুবই নিন্দনীয়। দেবদেবীদের নিজেদের আসল রূপেই মানায়। এমন অন্য ধরণের রূপ নিয়ে হিন্দু দেবদেবীদের অপমান করা হয়েছে বলে জানান অনেকে।
https://twitter.com/HindolSengupta/status/1318131098547675136?s=20
তাছাড়া, কার্তিকের রূপ নিয়েও নিন্দার ঝড় উঠেছে। ঝাড়ুদার আমাদের সমাজকর্মী হলেও কোনও দেবতাকে সেই রূপ দেওয়া মোটেই ঠিক হয়নি বলে মনে করছেন অনেকেই। এমনটা করে দেবদেবীদের নিয়ে মজা করা হয়েছে, এমন অভিযোগও উঠেছে। দুর্গাপুজো বাঙালীর আবেগ, তাই ঠাকুরদের নিয়ে এমন মজা করে সেই বাঙালীর ভাবাবেগে আঘাত হানা হয়েছে বলে দাবী অনেকের। তবে এই মূর্তি নিয়ে নিন্দার ঝড় উঠলেও, অনেকেই আবার এই মূর্তির প্রশংসাও করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে সৃষ্টিশীলতার প্রশংসা করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও।
https://twitter.com/Drsarika005/status/1318117298641661952?s=20
https://twitter.com/saurabhmuley93/status/1318156391207428096?s=20
https://twitter.com/AarKiBolboBolo/status/1318052996903628800?s=20






