ঢাকে কাঠি পড়ে গিয়েছে। স্বর্গলোক থেকে উমা পা রেখেছেন মর্ত্যলোকে। মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে মাতৃবন্দনা। আজ, মহাষষ্ঠীর দিন দেবী দুর্গার বোধনও হয়েছে। আপামর বাঙালি ফের মেতে উঠেছে নিজেদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে।
একনজরে দেখে নেওয়া যাক পুজোর নির্ঘণ্টঃ
মহাষষ্ঠী
- তিথি আরম্ভ: ২৩ আশ্বিন/১০ অক্টোবর, রবিবার (ইংরেজি মতে সোমবার)।
- সময়: রাত ২ টো ১৬ মিনিট।
- শ্রী শ্রী শারদীয়া দুর্গা ষষ্ঠী: সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে। কিন্তু বারবেলানুরোধে সকাল ৭ টা ২ মিনিটের মধ্যে।
- আবার সকাল ৮ টা ২৯ মিনিট গতে সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে শ্রী শ্রী দেবীর কল্পারম্ভ (তৃতীয় কল্প) এবং ষষ্ঠী বিহিত পুজো প্রশস্তা।
- শ্রী শ্রী দেবীর বোধন, আমন্ত্রণ এবং অধিবাস: সন্ধ্যা ৬ টা ২০ মিনিট।
- তিথি শেষ: ২৪ আশ্বিন/১১ অক্টোবর, সোমবার।
- সময় – রাত ১১ টা ৫১ মিনিট।
মহাসপ্তমী
- তিথি আরম্ভ: ২৪ আশ্বিন/১১ অক্টোবর, সোমবার।
- সময়: রাত ১১ টা ৫২ মিনিট।
- শ্রী শ্রী দেবীর মহাসপ্তমীবিহিত পুজো শুরু: ভোর ৫ টা ৩০ মিনিট।
- শ্রী শ্রী শারদীয়া দুর্গা সপ্তমী। সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে। কিন্তু বারবেলানুরোধে ৭ টা ২ মিনিটের মধ্যে।
- সকাল ৮ টা ২৯ মিনিট গতে সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে শ্রী শ্রী দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। সপ্তমাদি কল্পারম্ভ (চতুর্থ কল্প) এবং সপ্তমী বিহিত পুজো প্রশস্তা।
- শ্রী শ্রী দেবীর অর্ধরাত্রি বিহিত পুজো: রাত ১০ টা ৫৯ মিনিট গতে ১১ টা ৪৭ মিনিটের মধ্যে।
- তিথি শেষ: ২৫ আশ্বিন/১২ অক্টোবর, মঙ্গলবার।
- সময়: রাত ৯ টা ৪৮ মিনিট।
মহাষ্টমী
- তিথি আরম্ভ: ২৫ আশ্বিন/১২ অক্টোবর, মঙ্গলবার।
- সময়: রাত ৯ টা ৪৯ মিনিট।
- শ্রী শ্রী দেবীর মহাঅষ্টমীবিহিত পুজো শুরু: ভোর ৫ টা ৩০ মিনিট।
- শ্রী শ্রী দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পুজো, মহাষ্টমাদি কল্পারম্ভ (পঞ্চম কল্প) এবং মহাষ্টমী কল্পারম্ভ প্রশস্তা (ষষ্ঠ কল্প): সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে। কিন্তু বারবেলানুরোধে সকাল সকাল ৮ টা ২৯ মিনিটের মধ্যে।
- কুমারীপুজো – সকাল ৯ টা।
- সন্ধিপুজো – সন্ধ্যা ৭ টা ৪৪ মিনিট থেকে রাত ৮ টা ৩২ মিনিট পর্যন্ত। বলিদান – রাত ৮ টা ৮ মিনিটে।
- তিথি শেষ: ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।
- সময়: রাত ৮ টা ৮ মিনিট।
মহানবমী
- তিথি আরম্ভ: ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।
- সময়: রাত ৮ টা ৯ মিনিট।
- শ্রী শ্রী দেবীর মহানবমীবিহিত পুজো শুরু: ভোর ৫ টা ৩০ মিনিট।
- শ্রী শ্রী দুর্গাদেবীর নবমী বিহিত পুজো ও মহানবমী কল্পে (সপ্তম কল্প) পুজো প্রশস্তা। শারদীয়া নবরাত্রিকা ব্রত সমাপন: সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে।
- হোম: বেলা ১২ টা ৩০ মিনিট।
- তিথি শেষ: ২৭ আশ্বিন/১৪ অক্টোবর, বৃহস্পতিবার।
- সময়: সন্ধ্যা ৬ টা ৫৩ মিনিট।
বিজয়া দশমী
- তিথি আরম্ভ: ২৭ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।
- সময়: রাত ৮ টা ৯ মিনিট।
- শ্রী শ্রী দেবীর দশমীবিহিত পুজো শুরু: ভোর ৫ টা ৩০ মিনিট।
- শ্রী শ্রী দেবী দুর্গার দশমী বিহিত পুজো এবং বিসর্জন প্রশস্তা: সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে। কিন্তু বারবেলানুরোধে ৮ টা ২৯ মিনিটের মধ্যে।
- তিথি শেষ: ২৭ আশ্বিন/১৪ অক্টোবর, বৃহস্পতিবার।
- সময়: সন্ধ্যা ৬ টা ৫৩ মিনিট।





