১০ হাতে ১০ অস্ত্রে সজ্জিত হয়ে মহিষাসুরের বিনাশ করেছিলেন দেবী দুর্গা, এই ১০ অস্ত্রের তাৎপর্য কী, জানেন?

আজ, মহালয়া। আজ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হল দেবীপক্ষের। ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দোরগোড়ায় বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা হলেন সবথেকে শক্তিশালী দেবতা। স্বর্গরাজ্যকে মহিষাসুরের অত্যাচার থেকে রক্ষা করতে ১০ হাতে ১০ অস্ত্রে সজ্জিত হয়ে মহিষাসুরের বিনাশ করেছিলেন দেবী দুর্গা। নানান দেবতারা দুর্গাকে এই ১০ অস্ত্র দান করেছিলেন। এই অস্ত্রগুলি জীবনযাপনের নির্দেশ বহন করে।

এই ১০ অস্ত্রের কী তাৎপর্য, আসুন জেনে নেওয়া যাক-

  • ত্রিশূল:দেবাডিদেব মহাদেব মা দুর্গাকে ত্রিশূল দান করেছিলেন। ত্রিশূলের তিনটি ফলা আসলে ত্রিগুণেরর প্রতীক। প্রত্যেক জীবের মধ্যেই বর্তমান থাকে সত্ত্ব, রজঃ এবং তমঃ – এই ত্রিগুণ। সত্ত্ব হল ধর্ম জ্ঞান, রজঃ মানে অহঙ্কার এবং তমঃ মানে অন্ধকার।
  • পদ্ম:দেবীকে ব্রহ্মাদেব দিয়েছিলেন পদ্ম। পদ্ম হল ব্রহ্মের প্রতীক বা জ্ঞানের প্রতীক। অর্ধস্ফুট পদ্ম মানব চেতনে আধ্যাত্মিক জ্ঞানের জাগরণকে নির্দেশ করে।
  • সুদর্শন চক্র:ভগবান শ্রীবিষ্ণু দেবীকে তাঁর সুদর্শন চক্রটি দিয়েছিলেন। এই চক্র নির্দেশ করে যে বিশ্ব নিয়ন্ত্রিত হয় দেবীর দ্বারা এবং ব্রহ্মাণ্ড সৃষ্টিকে কেন্দ্র করে আবর্তি10 weapons, Goddess Durga, significance, Navaratri

    ত হয়।

  • তির এবং ধনুক:পবনদেব ও সূর্যদেব দেবীকে দিয়েছিলেন তির ও ধনুক। তির ও ধনুক হল প্রাণশক্তির প্রতীক। ধনুক যেখানে সম্ভাব্য ক্ষমতাকে নির্দেশ করে, এবং তির নির্দেশ করে গতিময়তা। একইসঙ্গে তির ও ধনুক দ্বারা বোঝানো হয় যে মা দুর্গা ব্রহ্মাণ্ডের সকল শক্তির উৎস।
  • বজ্র:ইন্দ্রদেব বজ্র অস্ত্রটি মা দুর্গাকে দেন।  এই বজ্র হল আত্মশক্তির প্রতীক। সামান্য মেঘের ঘর্ষণ থেকে যেভাবে অমিত বজ্রশক্তি উৎপন্ন হয় তেমনই আত্মশক্তি তৈরি হয় কর্ম থেকেই।
  • কুঠার:বিশ্বকর্মা দেবীকে কুঠার প্রদান করেছিলেন। অশুভের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক কুঠার। একই সঙ্গে যে কোনও পরিস্থিতিতে ভীত না হওয়ার প্রতীকও হল কুঠার।
  • অসি:গণেশদেব মা দুর্গাকে দিয়েছিলেন অসি। এই অস্ত্র জ্ঞান এবং ধীশক্তির প্রতীক। অসি দ্বারা বোঝানো হয়, জ্ঞানের তীক্ষ্ণতা এবং দীপ্তি নির্দেশ করে বুদ্ধিকে।
  • সর্পমহাদেব অস্ত্র হিসেবে মা দুর্গাকে প্রদান করেছিল সাপ। সর্প হলচেতনা ও শক্তির প্রতীক। দেবীর হাতে সাপ বোঝায়— চেতনার নিম্ন স্তর থেকেও সাধনার মাধ্যমে যে উচ্চতর পর্যায়ে পৌঁছনো যায়।
  • বর্শা: অগ্নিদেব মা দুর্গাকে বর্শা প্রদান করেছিলেন। এই অস্ত্র পবিত্রতা এবং ভুল ও ঠিকের প্রতীক।

RELATED Articles