রেলে চাকরির স্বপ্ন কে না দেখে না! সেই কারণে বছরের নানান সময় রেলের নানান পদেই নিয়োগ প্রক্রিয়া চলে ভারতীয় রেলে। সম্প্রতি বিপুল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় রেলের তরফে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের।
ভারতীয় রেল পশ্চিম জোনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাপ্রেনটিস অ্যাক্ট ১৯৬১-এর অধীনে রেলে অ্যাপ্রেনটিস নিয়োগ চলছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা rrc-wr.com-তে আবেদন জানাতে পারবেন।
বয়সসীমা
প্রার্থীদের ২০২৩ সালের ২ আগস্ট অনুযায়াী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে ওবিসি প্রার্থীদের ৩ বছর, এসসি ও এসটি-দের ৫ বছর এবং পিডাব্লুডি ও এক্স-সার্ভিসম্যানদের ১০ বছরের বয়সের ছাড় রয়েছে।
যোগ্যতা
আবেদনকারীদের নূন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ করতে হবে। এছাড়াও আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
গুরুত্বপূর্ণ তারিখ
গত ২৭ জুন থেকে ভারতীয় রেলওয়ের ওয়েস্টার্ন ডিভিশনে সংশ্লিষ্ট নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । আগামী ২৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।
শূন্যপদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ৩,৬০০ পদে নিয়োগ করা হবে।
আবেদন ফি
জেনারেল ও পুরুষ প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১০০ টাকা জমা দিতে হবে। তবে এসসি, এসটি, ইডাব্লুএস, পিডাব্লুডি, মহিলা আবেদনকারীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারীদের দশম শ্রেণি এবং আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। সেই অনুযায়ী চূড়ান্ত নিয়োগ করবে ভারতীয় রেল।
এই পদের জন্য প্রার্থীরা কীভাবে আবেদন করবেন
- অফিসিয়াল ওয়েবসাইটে rrc-wr.com-তে যেতে হবে।
- হোমপেজে সংশ্লিষ্ট রিক্রুটমেন্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
- পরবর্তী পেজে অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে।
- বিস্তারিত বিবরণ সহ আবেদনপত্রটি পূরণ করুন।
- আবেদনপত্র পূরণের পর অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে।
- আবেদনপত্র জমা দিয়ে হার্ডকপি রেখে দিতে হবে।





