৮০,০০০ হাজারের আইফোন মিলছে মাত্র ২০,০০০ টাকায়, ব্যাপক সস্তায় ফোন দিচ্ছে এই ই-কমার্স সাইট

আইফোন কেনার ইচ্ছা অনেকেরই থাকে। কিন্তু ইচ্ছা থাকলেই তো আর সামর্থ্য থাকে না সকলের। সেই কারণে মনের এক কোণেই সেই ইচ্ছা দমিয়ে রাখতে হয়। কিন্তু আইফোন যদি এবার সাধারণ স্মার্টফোনের দামেই মেলে, তাহলে?

নানান ই-কমার্স সাইটগুলিই মাঝেমধ্যেই ফোনের উপর নানান অফার দিয়ে থাকে। এবার Apple iPhone 13 Pro-এর উপর মিলছে দারুণ অফার। এই অফারের কারণে এবার ৮০,০০০ টাকার এই ফোন মাত্র ২০,০০০ টাকাতেই পেয়ে যাবেন গ্রাহক।

কোন ই-কমার্স সাইটে মিলছে এমন ছাড়?

২০২১ সালে লঞ্চ হয় Apple iPhone 13 Pro ও Mini। সেই সময় এই ফোনের দাম ছিল ৭৯,৯০০ টাকা। তবে এবার ফ্লিপকার্টে এই ফোন মিলবে মাত্র ২০,৯৯৯ টাকায়।

কীভাবে মিলবে এই বিপুল ছাড়?

দারুণ অফার দিচ্ছে ফ্লিপকার্ট। এই প্ল্যাটফর্মে ৫৮,৯০১ টাকা ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এই মুহূর্তে ফ্লিপকার্টে ৮,৯০১ টাকা ছাড়ের জেরে ৬০,৯৯৯টাকায় মিলছে এই ফোনটি।

এখানেই শেষ নয়। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি এই ফোন কেনা হয়, তাহলে এতে মিলবে ২,০০০ টাকার ছাড়। এর ফলে Apple iPhone 13 Pro দাম কমে আসবে ৫৮,৯৯৯ টাকায়। আবার কেউ যদি নিজের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেন আর সেই ফোন যদি বেশ ভালো অবস্থায় থাকে, Apple iPhone 13 Pro-এর উপর আরও ৩৮,০০০ টাকা ছাড় মিলবে বলে জানা যাচ্ছে। এই অফারগুলি যোগ করার পর নুন্যতম ২০,৯৯৯ টাকায় আইফোন ১৩ পেয়ে যেতে পারেন গ্রাহকরা।

কী কী ফিচার্স রয়েছে এই আইফোনে?

  •  এই স্মার্টফোনে রয়েছে ৬.১০ ইঞ্চি ডিসপ্লে (১১৭০x২৫৩২ পিক্সেল রেজোলিউশন)।
  • এই ফোনে অ্যাপের নিজস্ব Apple A15 Bionic চিপসেট প্রসেসর রয়েছে।
  • এই ফোনের তিন ধরনের ভেরিয়েন্টে বিক্রি হয় – ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি।
  • ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে এই আইফোনে।
  • এর সঙ্গে এই ফোনে রয়েছে 4K ডলবি ভিশন এইচডিআর রেকর্ডিং, সামনে রয়েছে ১২ মেগাপিস্কেল ট্রু ডেপথ নাইট মোড সহ ফ্রন্ট ক্যামেরা।
  • ৪জি LTE, ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে এই ফোনে।
  • এই ফোনে iOS ১৫ অপারেটিং সিস্টেম রয়েছে।
  • স্মার্টফোন নিরাপদ রাখার জন্য এতে পাবেন 3D ফেস লক, প্রক্সিমিটি সেন্সর।
  • এই ফোনে মিলবে লাইভ টেক্সট ফিচার যার সাহায্যে ফটো থেকে টেক্সট বের করে যে কোনও জায়গায় কপি পেস্ট করতে পারবেন।

আরও অন্যান্য খবর