ব্যাঙ্কে চাকরি খুঁজছেন? এবার তাহলে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে চলছে নিয়োগ। মাসিক বেতনও মোটা টাকা। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনেই আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাঙ্কের ক্রেডিট ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট এবং ফ্যাকাল্টি (এগজিকিউটিভ এডুকেশন)-এই দুটি পদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য গত ৮ আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে আবেদন করতে হবে।
যোগ্যতা
ক্রেডিট ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট পদের আবেদনকারীদের সিএ, এমবিএ, ফিন্যান্সে পিজিডিএম পাশ করতে হবে। অন্যদিকে, স্নাতকোত্তর প্রার্থীরা ফ্যাকাল্টি পদে আবেদন করতে পারবেন। দুটি পদের জন্যই রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার আলাদা মাপকাঠি। সেক্ষেত্রে এবিষয়ে বিশদে জানতে দেখতে পারবেন মূল বিজ্ঞপ্তি।
বয়সসীমা
ক্রেডিট ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৭ থেকে ৩৭ বছরের মধ্যে। অন্যদিকে, ফ্যাকাল্টি (এগজিকিউটিভ এডুকেশন) পদে আবেদনের জন্য নির্দিষ্ট বয়সসীমা হল ২৮ থেকে ৫৫।
আবেদন ফি
জেনারেল, ইডাব্লুএস এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি জমা হিতে হবে ৭৫০ টাকা। তবে এসসি, এসটি, পিডাব্লুডি প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না। আগামী ২৯ আগস্টের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।
বেতন
ক্রেডিট ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট পদে নিযুক্তরা মাসিক বেতন পাবেন ৬৩,৮৪০- ৭৮,২৩০ টাকা। পাশাপাশি ফ্যাকাল্টি (এগজিকিউটিভ এডুকেশন) পদে নিযুক্ত ব্যক্তির বার্ষিক বেতন হবে ২৫-৮০ লক্ষ টাকা।
নির্বাচন প্রক্রিয়া
পদগুলিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। বাছাই প্রার্থীদের নির্দিষ্ট সময়ে মধ্যে ইন্টারভিউয়ের তারিখ জানানো হবে। ফ্যাকাল্টি (এগজিকিউটিভ এডুকেশন) পদে নিযুক্তদের পোস্টিং হবে যথাক্রমে মুম্বই এবং কলকাতায়।
কীভাবে আবেদন করতে হবে
- প্রার্থীদের প্রথমে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটco.in-তে যেতে হবে।
- আবেদনের আগে নথিপত্র স্ক্যান করে নিতে হবে।
- প্রার্থীদের অবশ্যই রেজিস্ট্রেশনের জন্য একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। ব্যাঙ্কের তরফে যাবতীয় তথ্য এই মোবাইল নম্বর ও ইমেলে পাঠানো হবে।
- আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে।
- আবেদন ফি জমা দিতে হবে।
- আবেদনপত্র জমা দিতে হবে।
- ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রিন্ট আউট রেখে দিতে হবে।





