স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এবার দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে হাজির JIO। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এক বছরের জন্য একটি রিচার্জ প্ল্যান আনল মুকেশ আম্বানির এই সংস্থা। এই প্ল্যানের নাম JIO Independence Day অফার। এই প্ল্যানের জেরে একদিকে যেমন মিলবে আনলিমিটেড কলিং ও ডেটা, তার সঙ্গে মিলবে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে বড় ছাড়। এই প্ল্যান শুধুমাত্র প্রিপেড ব্যবহারকারীদের জন্যই।
কী কী সুযোগ মিলবে এই প্ল্যানে?
JIO-র এই রিচার্জ প্ল্যানটি নেওয়ার জন্য খরচ হবে ২,৯৯৯ টাকা। এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০রি এসএমএস মিলবে। এই সমস্ত সুবিধা পাবেন টানা ৩৬৫ দিন। এই রিচার্জ প্ল্যানে মোট ৯১২.৫ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এর সঙ্গে ৫জি ডেটা অফারের সুবিধাও নেওয়া যাবে বলে জানা গিয়েছে।
এই অফারের সঙ্গে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য যোগ করেছে জিও। যেমন অনলাইন ফুল ডেলিভারি অ্যাপ সুইগিতে ২৪৯ টাকা বা তার বেশি অর্ডারে ১০০ টাকা ছাড়। Yatra থেকে ফ্লাইট বুকিংয়ের উপর ১,৫০০ টাকা পর্যন্ত সুবিধা।
ওই প্ল্যাটফর্ম থেকেই হোটেল বুকিংয়ের উপর ১৫ শতাংশ ডিসকাউন্ট সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়। অনলাইন শপিং অ্যাপ Ajio-তে ৯৯৯ টাকা বা তার বেশি শপিং করলে সেখানে ২০০ টাকা ডিসকাউন্ট পাবেন।
অনলাইন ওষুধের উপরও ২০ শতাংশ পর্যন্ত ছাড় এবং রিলায়েন্স ডিজিটাল থেকে কেনা অডিও পণ্যের উপর ফ্ল্যাট ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকেরা। এই প্ল্যানের উদ্দেশ্যে, এক রিচার্জেই টানা ৩৬৫ দিন ভ্যালিডিটি যেমন পাবেন তেমনই মিলবে ডেটা, আনলিমিটেড কলিং। উপরন্ত একাধিক অনলাইন প্ল্যাটফর্মের উপর দুর্দান্ত ডিসকাউন্ট।





