রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এবার বড় সুযোগ এল। বিপুল পদে নিয়োগ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (ডব্লিউএমএসি)। এই নিয়োগ নিয়ে ডব্লিউএমএসি-র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে, সিভিল বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। এছাড়াও বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার পদেও শূন্যপদ রয়েছে। গত ১৩ জুলাই থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ২৭ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।
বয়সসীমা
সংশ্লিষ্ট নিয়োগের দুটি পদের জন্যই প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীর যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা আবশ্যক। এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আর বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার পদের জন্য প্রার্থীর কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়ো মেডিক্যালে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা দরকার। সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে।
নিয়োগ প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের। সেক্ষেত্রে ইন্টারভিউয়ের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে।
বেতন
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) এবং বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হলে ৩৫ হাজার টাকা মাসিক বেতন পাবেন প্রার্থীরা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে।
কীভাবে আবেদন করতে হবে
যোগ্য প্রার্থীরা পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (WBMSC)-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.wbmsc.gov.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরে, প্রার্থীরা সিস্টেম-জেনারেটেড রেজিস্ট্রেশন কিংবা অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন। সেক্ষেত্রে ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি হার্ড কপি রাখতে হবে।





