বর্তমানে পেট্রোলচালিত বাইক বা স্কুটারের থেকে ইলেকট্রিক স্কুটারের চাহিদা অনেকাংশেই বেড়েছে। ভারতীয়রা এখন বৈদ্যুতিক স্কুটার কেনার দিকে ঝুঁকেছে বেশি। জ্বালানির জ্বালা থেকে বাঁচতেই এই উপায়। ইতিমধ্যেই ইলেকট্রিক স্কুটারের বাজারে বেশ নাম করে নিয়েছে Hero, Ather। তবে পিছিয়ে নেই Ola-ও। অনেক আগেই ই-স্কুটার লঞ্চ করেছে তারা। এবার এই সংস্থা আনতে চলেছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার যা বেশ চমক দেবে ক্রেতাদের।
কী নাম Ola-র নয়া ই-স্কুটারের?
সম্প্রতি ভারতের বাজারে একটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে Ola। এই স্কুটারের নাম OLA S1 Air। সংস্থার সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার হতে চলেছে এটি। এর আগে ২টি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল Ola। সেগুলি হল OLA S1, OLA S1 Pro। এই দুটি ই-স্কুটারের দাম যথাক্রমে ১.২৯ লক্ষ টাকা ও ১.৩৯ লক্ষ টাকা। এবার এই সংস্থার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছে যে ই-স্কুটারের দুনিয়ায় তাদের নতুন সংযোজন আসতে চলেছে। জুলাই মাসেই লঞ্চ হবে সংস্থার নয়া ই-স্কুটার OLA S1 Air।
কী কী ফিচার্স রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে?
এই স্কুটারে একটি ৭ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এর স্ক্রিন রেজোলিউশন ৮০০×৪৮০। স্কুটারের হেডল্যাম্প এবং টেলল্যাম্প এলইডি এর সাথে আসে। স্কুটারটি ইকো, নরমাল এবং স্পোর্টস ড্রাইভ মোড সহ আসে। স্কুটারটির সাথে যুক্ত মোটরটি ৪.৫ কিলোওয়াটের সর্বোচ্চ শক্তি উৎপন্ন করে। ৩ kWh এর ব্যাটারি ক্ষমতা আছে এই স্কুটারের। এছাড়াও, ১৬৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, ফলে ভারতের রাস্তায় চালাতেও কোনো সমস্যা হবে না। এই স্কুটারে থাকছে ৩৪ লিটার বুট স্পেস।
মাত্র ৯৯৯ টাকাতেই এবার পাবেন এই ই-স্কুটার
সংস্থার তরফে জানানো হয়েছে, মাত্র ৯৯৯ টাকাযতেই বুক করা যাবে এই স্কুটারটি। যদি কেউ এই স্কুটারটি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে তা বুক করতে খরচ হবে মাত্র ৯৯৯ টাকায। এই স্কুটারের প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ১.০৯ লক্ষ টাকা। সংস্থার দাবী, এই স্কুটারের সার্টিফাইড রেঞ্জ ১২৫ কিমি। অর্থাৎ একবার চার্জ দিলেই ১২৫ কিলোমিটার রাস্তা যাবে এই ই-স্কুটার। এই স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮৫ কিলোমিটার। চারটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে এই স্কুটারের।





