Nothing Phone (2) নাকি OnePlus 11R? ফিচার্স ও দামের দিক থেকে কোন 5G স্মার্টফোনটি এগিয়ে? কেনার আগে জেনে নিন সব তথ্য

সম্প্রতি লঞ্চ হয়েছে Nothing Phone (2)। ভারতের বাজারেও শীঘ্রই বিক্রি শুরু হবে এই ফোনের। এই ফোন যে নতুন করে বাজার কাঁপাবে, তা বলাই বাহুল্য। অন্যদিকে আবার এই বছরই লঞ্চ হয়েছে OnePlus 11R। ফোনের দৌড়ে সেই ফোনকে পিছনে ফেলাও অত সহজ নয়।

১৫ই জুলাই থেকে শুরু হয়েছে Flipkart Big Saving Days ও Amazon Prime Day Sale। এর জেরে নানান স্মার্টফোনের উপর মিলছে দারুণ দারুণ অফার। Nothing Phone (2) ও OnePlus 11R, এই দুটি ফোনের মধ্যে যে কোনও একটি কেনার আগে জেনে নিন দুটি ফোনেরই দাম ও ফিচার্স।

OnePlus 11R এর ফিচার্স

ওয়ানপ্লাসের এই মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে। প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেনারেশন ১ চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম। ফোনে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সঙ্গে এইচডিআর ও প্যানোরমা সাপোর্ট। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।

স্টোরেজের ক্ষেত্রে এই ফোনে দুটি বিকল রয়েছে – ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। OnePlus 11R 5G-তে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫,০০০ মেগাহার্টজ এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের দাম ৩৯,৯৯৯ টাকা।

Nothing Phone (2) এর ফিচার্স

এই স্মার্টফোনে ডিসপ্লে ৬.৭ ইঞ্চি এইচডিআর ১০+ সঙ্গে ১২০ হার্টজ ডিসপ্লে। এই স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য মিলবে কর্নিং গোরিলা গ্লাস। প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেনারেশন ১ চিপসেট। র‌্যাম ইন্টার্নাল স্টোরেজের ক্ষেত্রে তিনটি বিকল্প রয়েছে – ৮ জিবি র‌্যাম+ ১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম+ ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম+ ৫১২ জিবি স্টোরেজ।

ফোনের অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১৩। ক্যামেরা মিলবে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি ক্যাপাসিটি ৪৭০০ মেগাহার্টজ এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের দাম রয়েছে ৪৪,৯৯৯ টাকা।

কত ছাড় মিলছে এই দুই ফোনে?

ব্যাঙ্ক ডিসকাউন্ট সমেত ফ্লিপকার্ট বিগ সেভিংস ডে সেলে Nothing Phone এর উপর ৩,০০০ টাকা এবং অ্যামাজন প্রাইম ডে সেলে OnePlus 11R এর উপর ১,০০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর