করোনাকে মাত দিতে পারে মেথি! দেখে নিন টোটকা, জেনে নিন পদ্ধতি-

বর্তমানে ভারতবর্ষে করোনা মহামারীর দ্বিতীয় ওয়েভ চলছে। প্রথমের থেকেও দ্বিতীয় ধাক্কায় বেশি নাজেহাল হয়েছে ভারত। আর তাই মানুষকে সচেতন হতে হচ্ছে আরও বেশি একটু। আর সেই ক্ষেত্রে এবার ঘরোয়া উপকরণকেই হাতিয়ার করুন!
সাধারণ জ্বর সর্দি-কাশিকেও করোনা বলে মনে হতেই পারে। আর এর সঙ্গে সঙ্গেই শুরু চিন্তা।  তাই রোগের চিন্তা এড়িয়ে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভেষজ মশলা হিসেবে মেথি বীজ ব্যবহার করুন। যে কোন‌ও মেথি উপলভ্য। ওজন কমানো থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথির জুড়ি মেলা ভার।
পান করুন মেথি চা। এতে থাকে প্রচুর পরিমাণে ‌‌অ্যান্টিঅক্সিড্যান্ট। শক্তিশালী করে তোলে হাড়কে। নিয়মিতভাবে মেথি চা পান করলে ভালো থাকে কিডনি। এছাড়াও অ্যাসিডিটি বা হজমের যাবতীয় সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মেথি চা। মেথিতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
 

প্রতিদিন সকালে খালি পেটে মেথি চা খেতে পারলে কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে। কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি।

এছাড়া মেদ ঝরাতে এই চা কামাল করতে পারে। ওবেসিটি সমস্যা বা শরীরের অতিরিক্ত ওজন দ্রুত কমাতে মেথি চা অব্যর্থ। দেখে নিন চা তৈরি করার পদ্ধতি-
এর জন্য লাগবে১ চামচ মেথি গুঁড়ো। প্রথমে দেড় কাপ ফুটন্ত গরম জলে ওই গুঁড়ো মিশিয়ে দিন। এর সঙ্গে ১ চামচ মধু মেশাতে পারেন। চাইলে এর সঙ্গে চা পাতা বা তুলসী পাতাও মেশাতে পারেন। সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। ব্যস তৈরি আপনার মেথি চা।
Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর