করোনার ত্রাসে ভীত গোটা বিশ্ব। করোনোয় এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৭১ হাজার। মৃত্যু হয়েছে ২১,২৯৫ জনের। ভারতে আক্রান্তের সংখ্যা ৬৬৮ জন। মৃত ১২ জন। এক এক মিনিটে যেন এই সংক্রমন লাফিয়ে বাড়ছে এবং তার সাথে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। কিন্তু ঠিক কোন গ্রুপের রক্ত বেশি আক্রান্ত? জানেন কি?
গবেষকরা আক্রান্তদের নিয়ে দীর্ঘ সময় গবেষনা করছেন। তাতে উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। গবেষকরা বলছেন, যাঁদের A গ্রুপের রক্ত, তাঁরাই বেশি আক্রান্ত হচ্ছেন। এবং মৃতদের মধ্যেও A গ্রুপের রক্তের মানুষের সংখ্যাই বেশি। গবেষকদের মতে, A গ্রুপের রক্তের মানুষেরা এমনিতেই রোগ-জীবানুতে বেশি প্রভাবিত হন।
অন্যদিকে O গ্রুপের রক্তের মানুষেরা সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন। O গ্রুপের রক্ত-এর ক্ষেত্রে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক কম। এই সমীক্ষাটি শুধুমাত্র চীনের আক্রান্তদের মধ্যেই করা হয়েছে। তাই বাকি দেশের গবেষকরা এই তথ্যেকে পুরোপুরি সম্মতি জানাতে পারছেন না।





