চলে এসেছে শীতকাল। ঠাণ্ডা আমেজে এবার দিন শুরু করতে যাচ্ছে বাঙালি। কিন্তু শীতকালে আমাদের শরীরে বেশ কিছু সমস্যা দেখা যায়। শীতকালে হজম দেরিতে হয়। সেইসঙ্গে জল কম খাওয়ায় গোটা বডিতে ডিহাইড্রেশন শুরু হয়। তাই আজ আপনাদের এমন ছয়টি খাবারের কথা বলব যার শীতকালের সকালে উঠে গেলে আপনি সারাদিন এনার্জিতে ভরপুর থাকতে পারবেন।

ড্রাই ফ্রুটস: ব্রেকফাস্ট ইন আগে এক মুঠো ড্রাই ফ্রুটস খেলে শরীর অনেক ভালো থাকে। এটি যেমন হজমের উন্নতি করে সেইরকম পাকস্থলীর পিএইচ এর স্তর ঠিক রাখে। তবে এগুলো অর্থাৎ কাজুবাদাম কিশমিশ পেস্তা খুব বেশি পরিমাণে খাবেন না তাহলে কিন্তু গোটা শরীরে ফুসকুড়ি দেখা দিতে পারে।

ভেজানো আখরোট: রাতের বেলা দু-তিনটি করে আখরোট ভিজিয়ে রাখুন এবং পরদিন সকালে তা খান খালি পেটে। ভেজানো আখরোটে পুষ্টিগুণ অনেক বেশি থাকে।

ভেজানো বাদাম: বাদামে থাকে ফাইবার, প্রোটিন, ওমেগা থ্রি, ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন খনিজ উপাদান। রাতের বেলায় বাদাম ভিজিয়ে রাখুন এবং পরদিন সকালে উঠে খালি পেটে খান। পুষ্টি জোগানোর পাশাপাশি বাদাম শরীরকে গরম রাখতেও সাহায্য করে।

ওটস মিল: আপনি যদি কম ক্যালরিযুক্ত এবং পুষ্টিকর কোন খাবার দিয়ে ব্রেকফাস্ট করতে চান তাহলে ওটস এর থেকে আর কিছু বিকল্প হতে পারে না। এটি শরীর থেকে টক্সিন দূর করে এবং অন্ত্রকে ঠিক রাখে। ওটস খেলে অনেকক্ষণ ধরে পেট ভরা থাকে ফলে খিদে পায় না তাই ওজন নিয়ন্ত্রণে থাকে।

গরম জলে মধু মেশানো: মধুতে থাকে মিনারেলস, ভিটামিন এবং বিভিন্ন এনজাইম। তাই প্রতিদিন সকালটা শুরু করুন ঈষৎ উষ্ণ গরম জলে মধু মিশিয়ে পান করে। ঈষদুষ্ণ গরম জলে মধু মিশিয়ে পান করলে শরীরের সমস্ত টক্সিন বেরিয়ে যায়। এছাড়া এটি ওজন কমাতেও সাহায্য করে বলে মনে করা হয়।

পেঁপে: যাদের পেটের সমস্যা আছে তারা খালি পেটে পেঁপে খেতে পারেন সকালে উঠে। এটি কোলেস্টেরল কমায়, হৃদরোগ কমাতে সাহায্য করে এবং ওজন কমায়।





