প্রতিদিন মোটামুটি কতটা ম’দ্য’পা’ন করলে লিভারের ক্ষতি হবে কম, জেনে নিন

লিভার রক্তকে পরিশুদ্ধ করে, রক্তে থাকা অ্যালকোহল দূর করে। এই কারণে অতিরিক্ত ম’দ্য’পা’ন করলে লিভারের উপর চাপ বাড়ে। লিভারের কার্যক্ষমতার বেশি যদি ম’দ্য’পা’ন করা হয়, তাহলে বড়সড় বিপদ হওয়ার আশঙ্কা থাকে।

অতিরিক্ত ম’দ্য’পা’নের ফলে তিনটি রোগ হয় প্রধানত। এগুলি হল ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, ও অ্যালকোহলিক হেপাটাইটিস। প্রাথমিক অবস্থাতেই ফ্যাটি লিভার ধরা পড়লে, ম’দ্য’পা’ন বন্ধ করে দিলে লিভারের কোষগুলি ফের সজীব হয়ে ওঠে ও রোগ থেকে মুক্তি মেলে। তবে লিভার সিরোসিস একটি মারণ রোগ। এটি ক্যানসার ডেকে আনে।

তবে ম’দ্য’পা’য়ীদের মধ্যে একটা প্রশ্ন বারবার থাকে যে কতটুকু ম’দ্য’পা’ন করলে তৃষা নিবারণও হবে, আবার ক্ষতিও হবে না তেমন। বিশেষজ্ঞদের মতে, মদ্যপানের নিরাপদ সীমা নির্ভর করে ওজন, লিঙ্গ এমন নানান বিষয়ের উপর। জানা যায়, নারীদেহে অ্যালকোহল শোষণের পরিমাণ পুরুষ দেহ থেকে বেশি হয়। এই কারণে সমপরিমাণ ম’দ্য’পা’নে পুরুষদের থেকে নারীদের লিভারের ক্ষতি হয় বেশি।

মোটামুটি দেখা গিয়েছে যে নারীদের দৈনিক ১ একক ও পুরুষদের দৈনিক ২ এককের বেশি ম’দ্য’পা’ন করা লিভারের পক্ষে বিপজ্জনক হতে পারে। তবে এক্ষেত্রে একক বলতে একটি নির্দিষ্ট পরিমাণ পানীয়ের কথা বলা হচ্ছে। এই একক এক এক ধরনের পানীয়ের জন্য এক এক রকম।

যেমন বিয়ারের ক্ষেত্রে এই এক এককের অর্থ হল ৩৪১ মিলিলিটার। আবার এক একক ওয়াইন মানে ১৪২ মিলিলিটার। সেদিক থেকে হিসাব করলে এক একক হুইস্কি মানে ৩০ মিলিলিটার হুইস্কি। অর্থাৎ আপনি যে পানীয়টি পান করবেন, সেই হিসাবে দৈনিক এক বা দুই একক মাপতে হবে।

তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই পরিমাপ কিন্তু সম্পূর্ণ সুস্থ একজন ব্যক্তির জন্য। লিভারের কোনও ধরণের সমস্যা থাকলে মদ্যপান এড়িয়ে চলাই বুদ্ধিমত্তার পরিচয়। তাছাড়াও, ডায়াবেটিস, হৃদযন্ত্রের সমস্যা বা সংবহনতন্ত্রের কোনও সমস্যা থাকলে মদ্যপান বড় বিপদ ডেকে আনতে পারে।

RELATED Articles