ঘরবন্দি মানুষের জন্য ফিরে এল Google-এর কিড কোডিং গেম

ঘরবন্দি অবস্থায় পাগল দশা হওয়ার জোগাড় মানুষের। বর্তমান কী, ভবিষ্যতই বা কী হবে এই নিয়ে ঘোর অনিশ্চয়তায় ভুগছে ভারতবাসী সহ গোটা বিশ্ব। এই অবস্থায় একটু মুক্তির ছোঁয়া দিতে উদ্যোগী হল গুগল। লকডাউনে ঘরবন্দি মানুষের মনোরঞ্জনে জন্য Google ফিরিয়ে আনল তার জনপ্রিয় পুরনো Doodle গেম।

ঘরবন্দি মানুষের জন্য ফিরে এল Google-এর কিড কোডিং গেম

সোমবার Google তাদের কয়েকটি জনপ্রিয় ইন্টারঅ্যাকটিভ Google Doodle গেম ফিরিয়ে আনার কথা জানাতে একটি বিশেষ Doodle শেয়ার করেছে। Google Doodle-এ আবার জনপ্রিয় কিড কোডিং গেম ফিরে এসেছে। কিড কোডিং-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে এই গেম প্রকাশ্যে আনে Google। তাই ঘরবন্দি অবস্থাতে যাঁরা বাড়িতে থাকতে থাকতে অতিষ্ট হয়ে উঠেছেন তাঁরা অনায়াসে Doodle-এর এই গেমে কিছুটা সময় কাটিয়ে দেখতে পারেন। ভালো লাগবে।

ঘরবন্দি মানুষের জন্য ফিরে এল Google-এর কিড কোডিং গেম

সম্প্রতি আর্থ ডে উপলক্ষে একটি মৌমাছি ও ফুলের এমনই এক আকর্ষণীয় গেম Doodle-এ দেখা গিয়েছিল। ঠিক তেমনই আজকেও Google-এর পেজ খুললেই দেখা মিলবে এক খরগোশের। সেই খরগোশের কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং গেমটি জিততে সমস্ত গাজর সংগ্রহ করতে হবে খরগোশের জন্য। আজকের Google-এর এই Doodle গেম ঘরবন্দি মানুষদের এক অন্য স্বাদ দেবে, আপনিও তাই বাড়িতে খুদে সদস্যকে নিয়ে বসে পড়ুন গুগলের সামনে এবং মেতে উঠুন এক অনাবিল খুশিতে।

RELATED Articles

Leave a Comment