ফিট থাকার জন্য ব্রেকফাস্টে ওটস খান? অজান্তেই শরীরের বড় ক্ষতি করে ফেলছেন না তো?

আজকালকার যুগে আমরা সকলেই স্বাস্থ্য সচেতন। ‌ স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য আমরা নিজেরাই নিজেদের খাবার-দাবাদের প্রতি বিশেষ যত্ন নি। স্বাস্থ্যের কথা ভেবে আমরা নিজেদের খাবারের পরিবর্তনও করে থাকি। নিজেদের স্বার্থের দিকে খেয়াল রেখেই আমরা অনেক সময় ব্রেকফাস্টে ওটস খেয়ে থাকি। আপনিও কি খান ওটস (Oats) ? তাহলে অবশ্যই এটা আপনার জানা দরকার। ওটস খেয়ে হতে পারে ক্ষতি। সাধারণ ভাবে সবাই ওটস খায় নিজেদের শরীরের মেদ কমানোর কথা ভেবেই। ‌ওটস দিয়ে ওজন কমে তাড়াতাড়ি। তবে জানেন কি ওটস খাওয়ার একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।

ওটস খেলে কি ক্ষতি হতে পারে? কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ওটস খেলে, আসুন জেনে নিন। 

আজকালকার যুগে সকলেই স্বাস্থ্যকর ব্রেকফাস্ট করতে পছন্দ করেন। তাই স্বাস্থ্যকর ব্রেকফাস্টের কথা এলেই অনেকেই প্রোটিন, ডায়েটারি ফাইবার এবং ক্যালসিয়াম সমৃদ্ধ ওটস (Oats) খেতে পছন্দ করেন। ওটস অবশ্যই স্বাস্থ্যকর, তবে জানেন কি ওটস খাওয়ার ফলে হতে পারে হজমের সমস্যা, কিডনির সমস্যা এমনকি রক্তের শর্করার পরিমাণও বাড়তে পারে। 

রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে 

আপনি কি প্রতিদিন প্রচুর পরিমাণে ওটস খান? জানেন ক্ষতি হতে পারে আপনার। ওটস (Oats) খেলে রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে যেতে পারে। ওটসে থাকে জটিল কার্বোহাইড্রেট, এর ফলে অতিরিক্ত ওটস খেলে সমস্যায় পড়তে পারেন ডায়াবেটিস রোগীরা। 

ত্বকের সমস্যা 

প্রতিদিন প্রচুর পরিমাণে ওটস (Oats) খেলে ত্বকের সমস্যাও হতে পারে। ওটস খাওয়ার ফলে অনেকের শরীরেই অ্যালার্জি, ত্বকে ফুসকুড়ি এবং জ্বালাপোড়ার মতো সমস্যা তৈরি হতে পারে। এমন অনেক ক্ষেত্রে হয়েছে ওটস খাওয়ার ফলে ত্বকে চুলকানি, ফুসকুড়ি, ফোঁড়ার সমস্যা দেখা গেছে।

কিডনির সমস্যা

ওটস খাওয়ার ফলে কিডনি সংক্রান্ত সমস্যা হতে পারে। ওটসে (Oats) অতিরিক্ত ফসফরাস থাকে, যার ফলে ওটসের নেতিবাচক প্রভাব পড়বে কিডনিতে। যেসব ব্যক্তির কিডনির সমস্যা আছে, তাঁদের ডাক্তারের পরামর্শ ছাড়া ওটস খাওয়া মোটেই উচিত না। 

হজমের সমস্যা

আপনার যদি হজমের সমস্যা থাকে, তবে ওটস (Oats) খাওয়া উচিত হবেনা আপনার। অতিরিক্ত ওটস হজমের সমস্যা তৈরি করতে পারে৷ ওটস খেলে পেট ফাঁপা থাকার সম্ভাবনা রয়েছে। ওটসে উপস্থিত হাই ফাইবার গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা তৈরি করতে পারে।

এখন বাজারে প্রক্রিয়াজাত ওটস (Oats) পাওয়া যায়। প্রক্রিয়াজাত ওটসে ক্ষতিকারক রাসায়নিক যুক্ত থাকে। এতে ওটসের স্বাদ বৃদ্ধি পায়‌। তবে দীর্ঘ সময়ের জন্য এই ওটস সংরক্ষণ ক্ষতিকর হতে পারে। প্রক্রিয়াজাত ওটস প্রতিদিন খেলে শরীরের ক্ষতি। হজমের গোলমাল, কিডনির সমস্যা পর্যন্ত হতে পারে। তাই ওটস কেনার সময় সতর্কতা অবলম্বন করুন। চটজলদি তৈরি ওটস স্বাস্থ্যের পক্ষে ভালো না। প্রতিটি মানুষের আলাদা আলাদা রোগ থাকে, তাই কিছু খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 

RELATED Articles