করোনা বদলেছে ঠিকানা, দেখা দিচ্ছে নতুন উপসর্গ, জেনে নিন বিশদে

রোগ যত ছড়াচ্ছে তার উপসর্গের পরিমাণও ততই বাড়ছে। আগে শুধু জ্বর এবং শ্বাসকষ্ট থাকলেই করোনার উপসর্গ বলে চিহ্নিত করা যেত। এরপর যুক্ত হল ঘ্রাণশক্তি চলে যাওয়া, মুখে স্বাদ না থাকা। এখন আবার নতুন সংযোজন। স্পেনের গবেষকরা বলছেন, মুখের মধ্যে র‍্যাশ থেকেও নাকি করোনা ধরা পড়তে পারে। মুখের মধ্যে এই র‍্যাশকে ডাক্তারি পরিভাষায় বলা হয় এনানথেম।

মাদ্রিদের ইউনিভার্সিটি হসপিটাল রামন ওয়াই কাজালের গবেষকরা এই তথ্য পেয়েছেন। ১৫ তারিখ তাঁদের পেপার প্রকাশিত হয়েছে জামা ডার্মিটোলজি বলে একটি জার্নালে। এপ্রিলের শুরুতে করোনা সংক্রামিত ২১ জনের ওপর পরীক্ষা চালিয়ে এই ত্বকে র‍্যাশ সংক্রান্ত তথ্য পেয়েছেন তাঁরা। এই রোগীদের মধ্যে ৬ জনের (২৯ শতাংশ) মুখে র‍্যাশ দেখা গিয়েছে। এঁদের বয়স ৪০ থেকে ৬৯-এর মধ্যে। আর ৬ জনের মধ্যে ৪ জনই ছিলেন মহিলা।

সাধারণত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার সাথে মুখে র‍্যাশ বেরোনোর কোনো সম্পর্ক থাকে না। তাই করোনার নতুন লক্ষণ হিসাবেই মুখে এই লালচে ফুসকুড়ি দেখা যাচ্ছে বলে গবেষকদের ধারণা। অন্যান্য করোনা লক্ষণ দেখা দেওয়ার ২ দিন আগে থেকে করোনা হওয়ার ২৪ দিন পরেও এই দাগ দেখা যেতে পারে। সব মিলিয়ে এই দাগ দেখা দিতে গড়ে ১২ দিন লাগে।
আপনার মধ্যে এই সমস্ত উপসর্গ দেখা যাচ্ছে না তো? দেখা গেলেই যোগাযোগ করুন ডাক্তারের সঙ্গে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।

RELATED Articles

Leave a Comment