স্বামীর একাধিক বিয়ে হলে সম্পত্তি পাবে কোন ব‌উ? দীর্ঘদিনের দ্বন্দ মিটিয়ে রায় বম্বে হাইকোর্টের!

স্বামীর একাধিক বিয়ে! তাহলে সম্পত্তিতে অধিকার কোন স্ত্রীর? এই নিয়ে লড়াই দীর্ঘদিনের। আর এবার এই বহু বিতর্কিত সমস্যার সমাধানের রায় ঘোষণা করল বম্বে হাইকোর্ট। সম্প্রতি বম্বে হাইকোর্ট নিজের রায়ে জানিয়েছে, স্বামীর যদি একাধিক বৈবাহিক সম্পর্ক হয়ে থাকে তাহলেও তাঁর সম্পত্তিতে অধিকার থাকবে একমাত্র প্রথম পক্ষের স্ত্রীর।

তবে প্রথম ও দ্বিতীয় পক্ষের সন্তানরা যদি চায় তাহলে বাবার সম্পত্তিতে অধিকারের দাবি জানাতে পারবে। সন্তান না থাকলে একমাত্র প্রথম পক্ষে স্ত্রীই স্বামীর সম্পত্তিতে অধিকার পাবেন।

কিছুদিন আগে মহারাষ্ট্রের রেলওয়ে পুলিশ সুরেশ হটানকর করোনা আক্রান্ত হয়ে মারা যান। তার পরই সুরেশের দ্বিতীয় পক্ষের স্ত্রীর মেয়ে বাবার সম্পত্তির দাবি জানায় আদালতে। এদিন সেই মামলার শুনানি ছিল।

করোনা যোদ্ধা হিসাবে সুরেশ হটানকরের মৃত্যু হওয়ায় রাজ্য সরকারের তরফে তাঁর পরিবার ৬৫ লাখ টাকা পাবে। সেই অর্থের বাটোয়ারা হবে তাঁর প্রথম পক্ষের স্ত্রী ও দ্বিতীয় পক্ষের মেয়ের মধ্যে।

আরও অন্যান্য খবর