নতুন বছর শুরু হওয়ার আগেই বাড়ির এই স্থানে রাখুন ময়ূরের পালক, সংসারে সমৃদ্ধি বাড়বে, আর্থিক-অনটন দূর হবে

বাস্তুশাস্ত্রে ময়ূরের পালক বিশেষ গুরুত্ব রাখে। ময়ূর কার্তিকের বাহন। এই কারণে ময়ূরের পালককে অতি শুভ বলে মনে করা হয়। শুধু তাই-ই নয়, ময়ূরের পালকে গ্রহের বসবাস রয়েছে বলেও মনে করা হয়। ধর্মীয় আঙ্গিকে ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় যে ময়ূরের পালক সংসারের খারাপ আর্থিক অবস্থা দূর করে।

কী কী ভাবে ময়ূরের পালক দুঃখ-কষ্ট দূর করে, আসুন দেখে নিই-

  • কোনও ধরণের আর্থিক সমস্যা হলে সিন্দুক বা যেখনে টাকা পয়সা থাকে তার ঠিক দক্ষিণ-পূর্ব দিকে রাখতে হবে ময়ূরের পালক ৷ এতে আর্থিক সমস্যার সমাধান হবে ৷
  • আটকে থাকা টাকা পয়সা সহজেই পেয়ে যেতে পারেন। কোনও বাধা বিপত্তির জন্য যদি কোনও কাজ আটকে থাকে, তাহলে তা অতি সহজভাবেই সম্পন্ন হয়ে যাবে।
  • সন্তানের যদি পড়াশোনায় মন না থাকে, তাহলে তার পড়ার ঘরে ময়ূরের পালক রেখে দিলে পড়াশোনায় মন বসবে৷
  • বাড়ির প্রধান গেটে গণেশের মূর্তির সঙ্গে রাখুন ময়ূরের পালক। এতে বাস্তুদোষ কাটবে। এছাড়াও আপনার বাড়ির উপর থেকে সমস্ত ধরণের নেতিবাচক শক্তি দূর হবে।
  • কোনও বিষয়ে কারোর সঙ্গে যদি মনমালিন্য হয়, সেক্ষেত্রে ঠাকুর ঘরে রাখা ধার্মিক বইয়ের মধ্যে ময়ূরের পালক রেখে দিন। তা মন্ত্রের মত কাজ করবে ৷ এমন করলে সমৃদ্ধির পথও অনেক সহজ হয়।

RELATED Articles