করোনা রুখতে ঘরোয়া উপায় বাতলালেন সেলিব্রিটি ডায়েটিশিয়ান রুজুতা দিওয়েইকর, জানুন ঝটপট

করোনা আটকানোর জন্য এখন আমরা করছি না এমন কোন জিনিস নেই। গৃহবন্দি থাকা অবস্থায় ইমিউনিটি বাড়ানোর জন্য চলছে হরেক ফর্মুলা প্রয়োগ। এবার সেলিব্রিটি ডায়েটিশিয়ান রুজুতার কাছ থেকে জানা গেলো একদম ঘরোয়া কিছু মশলার গুণাবলী।

এবার সাধারণ মানুষের মুশকিল আসনে এগিয়ে এলেন সেলিব্রিটি ডায়েটিশিয়ান রুজুতা দিওয়েইকর। বলিউডের অনেকেই নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য রুজুতার উপর সম্পূর্ণ নির্ভর করেন। সেলিব্রিটি ডায়েটিশিয়ান এবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানালেন মেথির গুণ।

আপনি যদি রোজ সকালে মেথি ভেজানো এক গ্লাস জল খেতে পারেন তাহলে আপনার ইমিউনিটি এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলে জানিয়েছেন এই ডায়েটিশিয়ান।আপনি যদি মেথির জলে আপনার দিনটি শুরু করেন তবে এটি হরমোনের ভারসাম্যের সহায়তা করবে, এটি এস্ট্রোজেনিক বৈশিষ্ট্যগুলিকে বৃদ্ধি করতে পারে।

এছাড়াও তিনি বিভিন্ন মশলার গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছেন এবং সেগুলো কীভাবে খেতে হবে তাও বলেছেন।

তিনি জানাচ্ছেন মশলার কৌটোতে অধিক মশলা না রাখতে তাহলে রান্নার সময় একগাদা মশলা আপনি ব্যবহার করতে পারবেন না।

আরও অন্যান্য খবর