Covid19:কোভিড থেকে সেরে উঠেছেন এদিকে ইচ্ছা করছে ঢুকুঢুকু করতে!কবে করতে পারবেন মদ্যপান? জানাচ্ছেন বিশেষজ্ঞরা

চারিদিকে হু হু করে বাড়ছে কোভিড সংক্রমণ। গতকালকেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে প্রায় আড়াই লক্ষ মত। কড়া বিধিনিষেধের পথে হাঁটছে প্রায় প্রতিটা রাজ্য। বন্ধুবান্ধব থেকে আত্মীয়-পরিজন অফিসের সহকর্মী সকলেই প্রায় করোনা আক্রান্ত। যদিও এবার দুটো টিকা নেওয়ার বদলেই হোক আর গতবারের থেকে এবার এর ভয়াবহতা কম হওয়ার ফলে বেশীরভাগ মানুষই থাকছেন বাড়িতে আইসোলেশন এ। অনেকেই এক সপ্তাহের মধ্যেই সেরে উঠছেন।

দীর্ঘদিন ঘরবন্দি থাকার ফলে মানুষের ইচ্ছা করছে গলাটা একটু ভিজিয়ে নিতে। একটু মদ্যপান করতে সন্ধ্যাবেলায় ইচ্ছা করছে প্রায় সব মানুষের। তবে সদ্য করোনা থেকে যারা সেরে উঠেছেন তাদের কি মদ্যপান করা উচিত? কী বলছেন বিশিষ্ট পুষ্টিবিদ অনন্যা ভৌমিক?

অনন্যা ভৌমিকের কথায়,‘‘আমরা বিজ্ঞানকে ছাড়িয়ে গিয়ে কিছু করতে পারিনা। অন্তত এই পরিস্থিতিতে তো একেবারেই নয়। মন ভাল রাখতে আপনি স্বাচ্ছন্দ্যে মদ্যপান করতে পারেন এটা আমি বলতে পারি না। তবে বিজ্ঞানের কথা ধার করে বলতে পারি যে মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।’’তিনি বলছেন যে করোনা হলে মদ্যপান করা যাবে না এ কথাটা এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণায় স্থির হয়নি। কিন্তু যেহেতু এটি একটি ভাইরাস সেতু করোনা থেকে সেরে ওঠার পর সাথে সাথে মদ্যপান না করাই বাঞ্ছনীয়।

তাহলে কি কোভিড থেকে সেরে ওঠার পর কোনভাবেই মদ্যপান করা যাবে না? অনন্যা স্পষ্ট বলে দিচ্ছেন যে এটা সেই ব্যক্তির উপর সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু তিনি বারবার বারণ করবেন কোভিডের সময় বা কোভিড এর পর মদ্যপান করা থেকে বিরত থাকতে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles