ওয়াশিং মেশিনে কী কাচলেন এই মহিলা? জানলে চক্ষু চড়কগাছ হবে আপনারও

বর্তমানে অ্যানিম্যাল প্রিন্টের জামাকাপড়ের প্রবল চাহিদা রয়েছে গোটা বিশ্বেই! যারা ফ্যাশন নিয়ে চর্চা করতে ভালবাসেন সাপের চামড়ার ডিজাইনের জিনিসপত্র তাদের কাছে অত্যন্ত স্বাভাবিক জিনিস। সে ব্যাগই হোক অথবা গায়ে পরার জামাকাপড় অথবা পায়ের জুতোই হোক। সেই পোশাকগুলোতে সাপের চামড়ার ডিজাইন এমনভাবেই করা হয় যে সেগুলো অনেক সময় দূর থেকে দেখলে মনে হয় আসল সাপ। কিন্তু ফ্লোরিডার এমিলি ভিসনিকের সঙ্গে ঘটলো উল্টো ঘটনা। ‌ তিনি আসল অজগর সাপকেই জামা ভেবে কেচে ফেললেন ওয়াশিং মেশিনে!

ওয়েস্ট পালম বিচ এর বাসিন্দা এমিলি সম্প্রতি ঘটিয়েছেন এমন কাণ্ড। ওয়াশিং মেশিন থেকে কাচা জামাকাপড় বার করার সময় সাপের ছাপ দেওয়া একটি জামা তোলবার চেষ্টা করেন তিনি। দেখা যায় সেটি জামা নয়, আসলেই অজগর সাপ! মুহূর্তের মধ্যে সাপটাকে ওয়াশিং মেশিনে ছুঁড়ে দেন তিনি।

যারা ফ্ল্যাট দেখাশোনার কাজ করেন তাদেরকে শেষে ওই সাপ বার করতে ডাকেন তিনি। ‌এমিলির কথায়, “আমি নিজেও বুঝতে পারছি না, কী করে অজগর সাপ আমার ওয়াশিং মেশিনে চলে গেল!”

যদিও ফ্লোরিডায় অজগরের উৎপাত নতুন কিছু নয়। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজার্ভেশন কমিশন জানিয়েছে, বার্মিজ পাইথনের অস্বাভাবিক হারে সংখ্যাবৃদ্ধির ফলে আঞ্চলিক জীবজন্তুর অস্তিত্ব সংকটে পড়েছে। তারা এই পাইথনগুলো অন্য জায়গায় সরানোর সিদ্ধান্ত নিয়েছেন।

RELATED Articles

Leave a Comment