ইলিশ বাঙালির কাছে এক চিরন্তন পদ। ইলিশ ভাপা থেকে সর্ষে ইলিশ সব কিছুতেই যেন বাঙালির জিভে জল। এমনিতেই বড়ো ইলিশ স্বাদ জিভে জল আনে সকলের। এবার দীঘায় উঠলো চার কেজি ওজনের ইলিশ।
তবে এবার ২ বা ৩ কেজি না, ৪ কেজি সাইজের ইলিশ মাছ ধরা পড়লো দীঘার মোহনায়।চকচকে রুপোর মতো দেখতে গোটা শরীর। মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত প্রায় ২ ফুট লম্বা।
সূত্রের খবর, অন্যান্য ইলিশ মাছের সাথে এই ইলিশ মাছটি আসে।তবে মাছটির আকার আয়তন দেখে অনেকের নজর কাড়ে। ফলে স্বাভাবিক ভাবেই এই মাছটি দেখতে ভিড় জমে যায়।যদিও এই ইলিশ মাছ কেনার সাধ্য অনেকের ছিল না। তাই মোবাইলে ছবি তুলে নিয়ে যায় সকলেই।অন্যান্য ইলিশ মাছের সাথেই সাজিয়ে রাখা হয় এই ইলিশকে।
মৎস্যজীবীদের দাবি এর থেকেও বড় ইলিশ আগে বাজারে এসেছে। যদিও সম্প্রতি এত বড় ইলিশ আসেনি।আড়ৎদার সুকান্ত মণ্ডল বলেন,এটা প্রায় ৪ কেজি ওজনের মাছ। এটি ১২ হাজার টাকায় বিক্রি হতে পারে। এর আগে সাড়ে ৫ কেজি সাইজের ইলিশও এসেছে। তবে এই ইলিশে চাহিদা রয়েছে।





